-
মাতৃকোল
মিহির চৌধুরী ইমনতুমি এলেই
পূর্ণতা পাবে চেনা শহরের মানচিত্র,
সবুজ অরণ্য ছুঁয়ে
নরম রোদ নেমে আসবে আমার উঠোনে।তোমার আগমনে
বর্ণমালার ভেতর জেগে উঠবে জীবনের শব্দ,
নতুন গোলাপের গন্ধে
আমার কবিতায় ফিরবে লাল-সবুজের রং।তুমি ভালোবাসলেই
শিকড়ের গন্ধে জেগে উঠবে সংস্কৃতি,
ভাটি-বাংলা
ফিরে পাবে তার হারানো গান।তুমি এলেই
বাংলার সুরে
নবাগত শিশু হেসে উঠবে মাতৃকোলে,
মুক্তছন্দে তোমার হৃদয়ে
জন্ম নেবে আমার কবিতার নতুন মানচিত্র।3 Comments
Friends
Kishor Kanok
@kishorkanok-2
গোলাম রাব্বানী
@rabbi-2
Rashed Rahman Abir
@rashed-rahman-abir
এম এ খায়ের
@dmpcttc
নীরব কবি
@nirobkobi
NILOY PODDER
@niloypodder
Jawata Afnan Yasha
@jawataafnanyasha
Surat noor daisy
@daisysuratnoorgmail-com
মোহাম্মদ জুবায়ের আহমদ
@jubayer0808



ভালোবাসায় ফেরে শিকড়…..🤍