Profile Photo

মিহির চৌধুরী ইমনOffline

  • mihirChowdhuryEmon
  • সমস্ত পৃথিবী তুমি
    মিহির চৌধুরী ইমন

    প্রিয় দেশ,
    পৃথিবীর সমস্ত প্রণয় এসে নতজানু হয়
    তোমার পদতলে—
    যখন হৃদয়ের গভীরে অনুভব করি,
    তোমাকে ভালোবাসি।

    এমন হাজারো সীমারেখা ধূলিসাৎ করতে পারি,
    যদি একবার তোমার
    প্রেমের নেশায় বুঁদ হয়ে যাই।

    তখন পৃথিবী তুচ্ছ হয়ে যায়,
    সমস্ত বাধা পেরিয়ে ছুটে যেতে ইচ্ছে করে
    তোমার কাছে—

    তোমার কণ্ঠে যখন বেজে ওঠে
    আমার সোনার বাংলা,
    আমার শিরায় শিরায় জেগে ওঠে
    এক অনন্ত টান—

    তুমিই আমার প্রথম ভালোবাসা,
    তুমিই আমার চিরকালের ভালোলাগা।

    3
    5 Comments
    • মিহির চৌধুরী ইমন, “তুমিই আমার প্রথম ভালোবাসা, তুমিই আমার চিরকালের ভালোলাগা” লাইনটা পড়ে একদম মন ভরে গেল। দেশের প্রতি এমন অনুভূতিগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আপনি।

    • দেশকে ভালোবাসা যেন এক চিরন্তন প্রেম

    • মিহির চৌধুরী ইমন, “তোমার কণ্ঠে যখন বেজে ওঠে আমার সোনার বাংলা” লাইনটি দেশপ্রেমের গভীর অনুভূতিকে দারুণভাবে ফুটিয়ে তুলেছে। এমন আবেগমাখা লেখা পড়ার পর মনের ভেতর যে ভালোলাগার সুর বেজে উঠল, তা ধরে রাখার জন্য আপনার লেখনী নিয়মিত চালিয়ে যাওয়ার অনুরোধ রইল।

    • চমৎকার বলেছেন

    • দেশপ্রেমের অমোঘ টানে পৃথিবীর সব ভালোবাসা ম্লান হয়ে যায়, মাতৃভূমিই হয়ে ওঠে হৃদয়ের চিরন্তন ঠিকানা…..🤍🖤

Skip to toolbar