Profile Photo

ছন্নছাড়া মহাপ্রানOffline

  • mihirmilton
  • তোমাকে আমি পাই না কেনো¿
    এক বসন্তে বলেছিলে,আসছে বরষায়,
    তুমি আমার হবে।
    একে একে কতো যে বসন্ত গেলো,
    বৃষ্টির পানি
    খাল বিল নদী বিপদসীমার উপর দিয়ে গেলো।
    তবু তোমাকে পেলাম না কেনো?
    অপেক্ষা আর অপেক্ষা নিয়ে কাটে আমার দিন।
    বসন্ত আসে,বরষা আসে,আসে শীত।
    সব এলেও আমার বরষার অপেক্ষা শেষ হয় না।
    তুমি আসবে বলে উত্তাল নদী কে
    আমি শাসন করি,কাল বৈশাখ কে করি অনুরোধ।
    নদী আমার শাসনে শান্ত প্রায়
    কাল বৈশাখ বদলায় গতি পথ।
    তবুও তুমি আসো না।
    তুমি আসো না কেনো?
    তুমি এলেই তো তবে এই বোহিমিয়ান জীবন,
    একটা ঘরে থিতু হবে,করবে রঙ্গিন সংসার।
    তোমার আসাতেই আমার অপেক্ষা
    উল্লাসে হয়ে পরবে মহাকাব্যিক কবিতার শেষ লাইন।

    4
    6 Comments
Skip to toolbar