Profile Photo

mijanurrahmanmijanOffline

  • mijanurrahmanmijan
  • Profile picture of mijanurrahmanmijan

    mijanurrahmanmijan

    3 years, 10 months ago

    ঘরে ফেরার পালা
    মিজানুর রহমান মিজান
    আমি দৌড়াই , থমকে দাড়াই
    ভীতু,দুর্বলমনা, সাধারণ নগণ্য পালাতেই থাকি।
    আমি ও তো মানুষ
    পরিশ্রান্ত শরীর ভেঙ্গে পড়ে
    মন মানুষ কুকড়ে যায়
    বিশ্রাম নেই , আশ্রয় নেই এতটুকু
    কোথাওতো শান্তি নেই
    কোথ্থেকে কোথায় যাই।
    সৌকর্যময় উর্ধ্বাকাশে আরোহন অসম্ভব
    সুতরাং অবরোহন নিশ্চিত
    নগ্নতার কাছে নতজানু
    বীভৎসতা আর্ত চিৎকারে উৎকণ্ঠিত
    চাঁদ আর সূর্যের আলো এক নয়
    দু’চোখে আমার কেবল ঘুমের পাহাড়
    জীবনের এতটুকু পথ হেঁটে
    মনে হচেছ সবই ভুল
    ফিরতি পথে ঘরে ফেরার পালা।

    6
    2 Comments
Skip to toolbar