-
অহংকার পতনের মুল
মিজানুর রহমান মিজান
বুঝে না বুঝে নারে ভাই কথার মর্মার্থ
বুঝে বুঝে বুঝেরে ভাই সে-ই যথার্থ।।
বুঝে নাতো গাধা, খায় পানি মিশিয়ে কাদা
রসবিহীন যেমন আদা, ফল অনর্থ।
যৌবনে বাহাদুর, রুপের ঝলক সুর
শক্তি কিছুদুর, ক্ষমতা অচিনপুর
সময়ান্তে নেই কোন অর্থ।।
জোয়ার এল, ভাটা হল
ক্ষমতার দাপট গেল, কদর্যতা র’ল
অবশেষ ফলাফল নেই সতীর্থ।।
অহংকার পতনের মুল
ভেবে দেখ নহে ভুল
ঝরে পড়ে বাসি ফুল
বিষন্নতায় করে কান্না মর্ত্য।3 Comments
Friends
Md Ashfak Sayed
@ashfak
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
Busrana-Alme
@busrana-alme
KabirHossain
@kabirhossain
মেহেদি হাসান রাশিক
@mehedi-hasan-rashik
Sheikh-Saadi-Saimon
@sheikh-saadi-saimon
অপরিচিতা আমি
@opo-ri-1001
UnauthorisedDreamer
@unauthoriseddreamer
Muhammad Shakil
@shakil2022


ঠিক কথা… অহং বোধ কখনই সুফল আনতে পারেনা।