-
জব্বার ভাই
ধড়াম করে এক শব্দ হল৷
শব্দে সারাদিন কাঁদতে থাকা ছোট বাচ্চাও কান্না থামিয়ে দিল, হিন্দি গান বন্ধ করল পাড়ার বখাটে ছেলের দল৷ ফেরিওয়ালা, হেল্পার সবাই ডাকা বন্ধ করে দিল।
সবাই চুপ। কারণ জব্বার ভাইকে কেউ একজন কোষে এক চড় মেরেছে। জব্বার এলাকার মাস্তান। উচ্চতা ছয় ফিট, ওজন তিন মণ। কোমরে মেশিন নিয়ে ঘুরেন।
আর যিনি চড়টা মেরেছেন তিনি লিকলিকে শুকনো মানুষ।
সকলে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে। জব্বার ভাই কী যে করবে!! খুনই হবে বোধহয়৷ সবাইকে অবাক করে জব্বার কিছুই না করে হাউমাউ করে কেঁদে উঠলেন এবং বললেন,“তুই খাড়া এখানেই মেশিনটা লইয়া আইতাছি।”
আজ অবধি জব্বার মেশিন নিয়ে আসে নাই।9 Comments
Friends
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
MD. Imjamul Hoque Bhuiyan
@dpimjam
Nushrat Mohima
@nushrat-jahan-mohima
__ariyan__
@ariyan
মাধব চন্দ্র রায়
@madhabroy2012gmail-com
Sharbanam Gupta
@sharbanam-gupta
নিশাত আনজুম
@nishathunzom
Drako Shajib
@drako



বেশ ভাল