Profile Photo

Mirza IqbalOffline

  • Mirza-Asif-Iqbal
  • Profile picture of Mirza Iqbal

    Mirza Iqbal

    4 years, 6 months ago

    রুম নাম্বার ৪০৬।

    একটা হাসপাতালের নিউরোলজি বিভাগের একটা রুম। আমি বসে আছি ঝিম মেরে। অনেকক্ষণ ধরেই বসে আছি।

    হঠাৎ আমার মনো চিকিৎসক বলে উঠলো একটা গল্প শুনবেন?
    “খাটের তলার বীরপুরুষের” গল্প?

    আমি উদগ্রীব হয়ে বললাম, বলেন শুনি।

    উনি শুরু করলেন এভাবে, একটা ছেলে ছিলো যে জন্মেছিলো প্রচন্ড সাহস নিয়ে। তার জীবনের শুরু থেকে কৈশোর কাল পর্যন্ত তার সাহসীকতা আর তার প্রচন্ড ভালো মানসিকতার পরিচয় পেয়ে এসেছিলো সবাই। কিন্তু সমস্যাটা ছিলো, সেই ছেলেটা একমাত্র অন্য কারও সমস্যায় সাহস দেখাতে পারতো এমনকি কিছু কিছু জায়গায় নিজের জান দিয়ে লড়তো কিন্তু নিজের কোনও সমস্যায় সে কিছু তো করতেই পারতো না বরং খটের তলায় গিয়ে লুকিয়ে থাকতো। এমনকি তাকে বের করে আনা যেতো না।

    সেই ছেলেটা অন্য কারও সমস্যা যেমন ভালোবাসা, আবেগ, সাহস আর বিনয় দিয়ে সমাধান করতো তার সমস্যাগুলো ওভাবে সমাধান করা যেতো না। কেননা বাস্তব অনেক কঠিন ছিলো।

    তাই সমস্যাটা প্রকটভাবে দেখা দিলো যখন সে যৌবনে পা দিলো। সে নিজেকে এতোটাই গুটিয়ে নিলো আর এতোটাই নিজের উপর হাল ছেড়ে দিলো যে তাকে আর সেই খাটের তলা থেকে বেরই করা যাচ্ছিলো না। তাও মাঝে মাঝে সে নিজেকে অনেক কষ্টে বের করলেও তার সত্তা ঐ খাটের নিচেই লুকিয়ে থাকতো।

    এভাবে করতে থাকলে তার যে ভালো হবে না তা সেই ছেলেটা বুঝতো কিন্তু সে কোনও খারাপ কিছু করতো না বা মানুষকে কষ্ট দিতো না। তার বোঝায় ভুল ছিলো যে, যেই পৃথিবী সে ভালোবাসা আর আবেগ দিয়ে ঠিক করতে চেয়েছিলো সেই পৃথিবী আসলে তারই ছিলো না। পারতপক্ষে সেই পৃথিবীটা একটা নোংরা গোলাকার বস্তু ছাড়া কিছু ছিলো না।

    কিছুদিন আগেই তাকে এই হাসপাতালে ভর্তি করা হয় মানসিক রোগী হিসেবে।

    তাকে আমরা এখন “খাটের তলার বীরপুরুষ” ডাকি।

    আমি মুগ্ধ হয়ে শুনলাম।

    গল্পটা সুন্দর না???

    7
    4 Comments

Friends

Profile Photo
Umme Tabassum Taiyeba
@umme-tabassum-taiyeba
Profile Photo
Pranto Sarkar
@pranto-sarkar
Profile Photo
Mehfuza Gesmin
@mehfuza-gesmin
Profile Photo
Rana Das
@rana7262
Profile Photo
Shakil Gazi
@shakil-gazi
Profile Photo
Soma Akter
@soma-akter
Profile Photo
Shah Muhammad Alam
@smalam112
Profile Photo
Bashar Bhuiyan
@bashar-bhuiyan
Profile Photo
Kamrun Nahar
@kamrun-fintechgmail-com
Skip to toolbar