Profile Photo

Misty buriOnline

  • misty
  • Profile picture of Misty buri

    Misty buri

    • 2 hours, 1 minute ago

    পড়াশোনার কাহিনি

    বই খুলে বসি আমি,
    মনটা থাকে দূরে,
    বইয়ের পাতায় চোখটা থাকে,
    ঘুমটা আসে জোরে! 😴

    মা বলে, “পড়তে বসো,”
    বলি, “হ্যাঁ মা, বসেছি!”
    পাঁচ মিনিটেই মোবাইল হাতে,
    ফেসবুকে ঢুকেছি! 😂

    গণিত দেখে মাথা ঘোরে,
    ইংরেজিতে ভয়,
    বিজ্ঞান খুললেই মনে হয়—
    “আজকে পড়া নয়!” 🤣

    পরীক্ষার আগের রাতে
    বইকে করি বন্ধু,
    সকাল হলে প্রশ্ন দেখে
    চোখে আসে অন্ধকার! 😆

    তবু বলি বুক ফুলিয়ে—
    “আমি হবো বড়!”
    আগে শুধু মোবাইলটা
    একটু দূরে কর! 😂📚

    — মিষ্টি বুড়ি

    2
    3 Comments
    • আপনার লেখা এই পঙক্তিগুলো পড়ার সময় প্রতিটি লাইনে নিজের জীবনের চেনা অভিজ্ঞতার প্রতিফলন দেখে খুব হাসি পেয়েছে, তাই এমন রসবোধ বজায় রেখে নিয়মিত লিখে যাওয়ার অনুরোধ রইল।

Skip to toolbar