-
” মা ”
মিঠুন কুমার ঘোষএকটি মাত্র বর্ণ দ্বারা গঠিত ছোট্ট একটি শব্দ হচ্ছে মা।
মধুর এই শব্দটির মাঝে লুকিয়ে আছে কত আবেগ, অনুভূতি, স্নেহ, মায়, মমতা, ভালোবাসা তা অবর্ণনীয়।মায়েরা শিক্ষিত হোক বা অশিক্ষিত তবুও পৃথিবীতে সকল সন্তানের কাছে তার মা হচ্ছেন সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ।
মা কখনোই জানতে চান না কে এরিস্টটল, কে প্লেটো, আর কেবা সক্রেটিস।
তিনি জানতে চান না পৃথিবীতে কোথায় কি আবিষ্কার হচ্ছে।তিনি বুঝতে চান না পৃথিবী সূর্যের চারদিকে কিভাবে ঘুরছে কিংবা সূর্য গ্রহণ, চন্দ্র গ্রহণ কেনই বা হচ্ছে।
কোন বিখ্যাত দার্শনিক কি মতবাদ দিয়েছেন সেটাও তিনি জানতে বা বুঝতে চান না।
তিনি শুধু বুঝেন তাঁর সন্তানদের।
আমি যখন বাইরে থেকে বাড়িতে আসি, তিনি বলেন কিরে তোর মুখ শুকনো কেন? নিশ্চয়ই সারাদিন কিছু খাসনি।আমি সকালে ঘুম থেকে উঠলেই মুখ দেখে মা বলেন, রাতে ঠিকমতো ঘুম হয়নি তাই না।
ক্লান্ত শরীরে দুপুরে যদি একটু ঘুমাই,
মা কিভাবে যেন বুঝতে পারেন!
তখন আমার ঘরে এসে বলেন কিরে তোর শরীর খারাপ লাগছে আমাকে বলিসনি কেন?আবার সন্তান কি করলে মঙ্গল হবে বা কি করলে অমঙ্গল হবে তিনি যেন আগে থেকেই সবকিছু বুঝতে পেরে সন্তানকে সাবধান করে দেন।
তাই আমার কাছে সবচেয়ে বড় বিজ্ঞানী, সবচেয়ে বড় অন্তর্জামী এবং সবচেয়ে বড় দার্শনিক হচ্ছেন মা।
তারিখঃ ১৩/০৯/২০২৬ খ্রিঃ।
Friends
Ayesha akter Shilpi
@ayeshaaktershilpi
Sirajul Manik
@sirajulmanik
Hafizur Rahman shakil
@shakilahamed72gmail-com
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor
অভিমানী মন
@ovimanimon
Prithula Zaman
@prithula
