Profile Photo

, মিঠুন কুমার ঘোষOffline

  • mkghosh
  • নিমন্ত্রণ
    মিঠুন কুমার ঘোষ

    তুমি আসবে আমাদের বাড়িতে এবারের পুজোতে!
    তোমাকে আমি সমুদ্রে ঘুরতে নিয়ে যাব।

    তোমাকে আমার বুকের সামনে দাঁড় করিয়ে দু’হাত প্রসারিত করে সমুদ্রকে বলব, হে সমুদ্র তোমার গভীরতা মাপা সম্ভব , তুমি কি আমার প্রেমের গভীরতা মাপতে পারো ।

    জানি পারবে না, তবুও মানুষ কেন বলে সমুদ্রের মতো গভীরভাবে ভালোবাসো।
    আমি যেমন আমার প্রেমিকা কে আগলে রাখি , তুমি কি তোমার দুই তীরকে সেরকম আগলে রাখতে পারো। কখনোই না ।
    তাহলে তুমি বারবার তোমার ঢেউয়ের স্রোতধারা দিয়ে দুই তীরেকে আঘাত করো কেন?
    কই আমি তো আমার প্রেমিকাকে তোমার মত আঘাত করি না।
    আমি যেমন আমার প্রেমিকা কে যত্ন করে ধরে রাখি। তুমি কি তোমার দুই তীরে জন্মানো বৃক্ষরাজি , প্রাণিকুল সবাইকে যত্নে রাখতে পারো ? তাহলে কেন তুমি তোমার জোয়ারের জলে সবাইকে ভাসিয়ে নিয়ে যাও ।
    কই আমি তো আমার প্রেমিকার বিরহে চোখের জলে নিজেকে ভাসাই না।
    সর্বশেষ আমি তোমাকে বলতে চাই তুমিও কি তোমার বুকে আমার মতো দুঃখ পুষে রাখো?

    তারিখঃ ২৮/০৯/২০২৬ খ্রিঃ।

    3
    4 Comments
    • মিঠুন কুমার ঘোষ, আপনার সমুদ্রের সাথে ভালোবাসার এই তুলনাটা দারুণ লিখেছেন, তবে সমুদ্র কি আসলেই মানুষের কষ্টের গভীরতা বোঝে বলে আপনার মনে হয়?

    • সমুদ্রের সঙ্গে প্রেমের তুলনা
      ভাবনাটা অভিনব! 🌊❤️

    • মিঠুন কুমার ঘোষ, ভালোবাসার মানুষটির প্রতি আপনার এমন আবেগঘন প্রকাশভঙ্গি এবং সমুদ্রের সাথে অনুভূতির যে চমৎকার তুলনা আপনি এঁকেছেন তা সত্যিই মুগ্ধকর, আর পরবর্তীতে যদি এই অনুভূতির তীব্রতাকে আরও একটু গুছিয়ে প্রকাশ করার কথা ভাবেন, তবে বিষয়টি পাঠকদের হৃদয়ে আরও গভীরভাবে দাগ কাটবে।

    • দারুণ, চালিয়ে যান।

Friends

Profile Photo
ashraful alom
@ashrafulalom
Profile Photo
মাসুদ আহম্মেদ
@masudahmmed800gmail-com
Profile Photo
faruk sagor
@faruksagor
Profile Photo
Asfia Niger
@asfianiger
Profile Photo
Ahmed Al Amin
@ahmedalamin
Profile Photo
Mahbub alom kawsar
@mahbubalomkawsar
Profile Photo
Nijhum Nadia
@nijhumnadia
Profile Photo
Silent Discipline
@silentdiscipline
Skip to toolbar