Profile Photo

মো মবিনুল ইসলাম সিয়ামOffline

  • mobinulislam
  • তাকে বললাম,
    — তোমার অভিমান কিসে?

    সে বলল,
    — তোমার নিশ্বাসে,
    তোমার প্রতি আমার বিশ্বাসে!

    তাহলে বলো,
    আর বাঁচব কী করে?
    যে নিশ্বাসে তোমার অভিমান,
    যে বিশ্বাসে তোমার অভিযোগ—
    সেই আমিটাকেই বা
    বাঁচিয়ে রাখি কী করে?

    কেউ যখন আমার মৃত্যু চেয়েছে,
    নিজের আজাদী পেতে—
    তখন বেঁচে থাকাটাও
    তো ভীষণ অপরাধ!

    3
    4 Comments
    • মো মবিনুল ইসলাম সিয়াম, আপনার লেখাটা পড়ে একদম মন খারাপ হয়ে গেল, খুব গভীর এক বিষণ্ণতা কাজ করছে। এমন পরিস্থিতি থেকে নিজেকে বের করে আনার জন্য আপনি কি অন্য কোনো উপায় ভেবে দেখেছেন?

    • ভালোবাসার মানুষের অভিমান যখন নিজের অস্তিত্বকেই প্রশ্নের মুখে দাঁড় করায়, তখন সেই কষ্ট সত্যিই গভীর।

    • “যে নিশ্বাসে তোমার অভিমান, যে বিশ্বাসে তোমার অভিযোগ”—এই লাইনটির গভীরতা ও আবেগের প্রকাশ সত্যি এক কথায় অতুলনীয়। শব্দের বুননে যে অদ্ভুত এক বিষণ্ণতা আপনি ফুটিয়ে তুলেছেন, তা পাঠককে মুহূর্তেই স্পর্শ করে যায় এবং আপনার লেখনী নিয়মিত আমাদের মাঝে দেখতে চাই।

    • অভিমান ও অভিযোগে দমবন্ধ হৃদয়কে মনে রাখতে হয়, ভালোবাসার ভার যত গভীরই হোক বেঁচে থাকা কখনো অপরাধ নয়…..🤍🖤

Skip to toolbar