-
খুব মনোযোগ দিয়ে কখনো মানুষ দেখেছো?
পকেটে টাকা,খ্যাতি কিংবা ক্ষমতা নিয়ে যে সাহেবকে সেদিন করের পয়সা ফাঁকি দিতে দেখেছি,তাকে আমি মানুষ হিসেবে জানিনি। জেনেছি,নিজের শরীরকে ব্যাকটেরিয়া কিংবা ভাইরাসের কাছে সোপর্দ করে দিয়ে যে মানুষগুলো কষ্টের টাকায় নতুন বাজেটে বেড়ে যাওয়া তামাকের সিগারেট ফুঁকে,তারা তা শুনলে কষ্ট পায়। উপহাস করে বলে “ওরা সাহেব হয়েছে,মানুষ হয়নি”। তবে তাদের এই কথাগুলোকে বিদ্রোহ ভেবে থাকলে আপনি ভুল। এগুলো নিতান্তই আক্ষেপ।তারা জানে,এই শহরে নিজেকে টিকিয়ে রাখতে হলে অনেক কিছুই সয়ে নিতে হবে। তারা জানে,তার বিদ্রোহের ফসল হিসেবে সর্বোচ্চ তার ঘরের মেয়েটার আর বিয়ে হবে না। ছোট ছেলেটা শিখতে পারবে না নবম অধ্যায়ের ত্রিকোণমিতি। ডিকশনারির ভাষায় এদেরকে কেউ “সাধারণ জনগণ” বলে সম্বোধিত করলেও আপনি নিজেও জানেন, এরাই বাস্তব জীবনের সেই সুপারম্যান।পৃথিবীর সৃষ্টির পর,এর প্রসারের পর সবচেয়ে খাঁটি,খাদ মুক্ত মানুষ হচ্ছে এরা। এদের প্রত্যেকের আলাদা আলাদা গল্প আছে,প্রতিটা চরিত্রের মুখের ডগায় আঁটকে আছে হাজার হাজার ঘটনা। সকাল থেকে সন্ধ্যে অবধি সারাদিন সয়ে নেয়া একেকটা কটুকথা এদের ভেতরে তীরের মতো আঘাত করে সত্যি কিন্তু এরা ভাঙে না। ঠিক প্রতিদিনের মতো এরা আবার সূর্যোদয় এর আগেই ঝাঁপিয়ে পড়ে কিংবা পড়ছে। হয়তো কেও রাস্তায়,কেও কাঁদায়,কেও গর্তে,কেও দালানকোঠায় কিংবা কেও ম্যানহোলে। বিশ্বাস করুন, এদের রণক্ষেত্র আলাদা আলাদা।কিন্তু এদের চামড়ার প্রতিটা ভাঁজে যে কণা পাওয়া যায় তা একজন গ্লেডিয়েটর এর।সেই গ্লেডিয়েটর,যে বর্ষার মাঝে খানিকটা বেশি পয়সা চায় বলে আপনি তাকে নিয়ে খিল্লি করেন। সেই গ্লেডিয়েটর,যে গভীর রাতে স্টেশন এ দাঁড়িয়ে থাকে যাতে নাইটে আসা সাহেবটি বাড়িতে নিশ্চিন্তে ফিরতে পারেন। সেই গ্লেডিয়েটর,যে গভীর রাতে পাহাড়া দেয়ার কোন এক মুহূর্তে একবার চোখ বুঁজে সিসি ক্যামেরায় ধরা পড়ে যায় এবং নীরবে এই বলে কাঁদে যেন রক্ষক তাঁর চাকরিটা বাঁচিয়ে দেয়।সেই গ্লেডিয়েটর,যে বাজারের সবচেয়ে বড় মাছটা কিনে নেয়ার স্বপ্ন দেখে ঠিকই কিন্তু সে নিজেও জানে,তা স্বপ্নেও সম্ভব না।সেই গ্লেডিয়েটর,যে নিজে দালান বানিয়ে দেয় ঠিকই কিন্তু নিজের ভাঙা কুঁড়েঘরটা গত তিনবছর ধরে মেরামত করতে পারছে না।
খুব মনোযোগ দিয়ে কখনো তাদের দেখেছো?
আচ্ছা,খুব মনোযোগ দিয়ে কখনো মানুষ দেখেছো?কলমে≈সাদ
2 Comments

Mohammad Hasan (Saad)
Student , Dhaka Residential Model College
সে তো স্বপ্নের মতো বাস্তব,সে যে চিন্তার মতো সুন্দর!
আছে বাষ্পের মতো অশ্রু,আছে আয়ুহীন এক অন্তর!
Friends
সোহেল রানা
@rocketmondol
ছন্নছাড়া মহাপ্রান
@mihirmilton
মারুফ সরকার মুন্না
@maruf-sharker-munna
মোঃ আবু মুনিফ আল মুকিম।
@munifalmukimrocky
মো: নাজমুল আখতার
@faith
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta


শুভেচ্ছা, আপনার লেখনী তুলট পরিবারসহ এগিয়ে নেবে সাহিত্যজগৎকে