-
জানালার ওপাশে মুক্ত আকাশটা পড়ে আছে,সেখানে চাঁদটা কতোটা সুখী তা কি তুমি ভেবেছিলে?ধার করা আলোটুকু সে কতোটা নিশ্চিন্তে বিলিয়ে দিচ্ছে,মুক্তির সুখেই নয়কি?
অথচো তুমি তাকে চার দেয়ালে বন্দী করে অনুভব করতে চেয়েছিলে,কালো অন্ধকারে তাকে নিয়ে তুমি সুখের গল্প করতে চেয়েছিলে! যেখানে এই মিথ্যে শহরে সোডিয়াম আলোর নিচে দাঁড়াতেও ক্ষমতার অপব্যবহার শিখতে হয় সেখানে তুমি নন্দঘোষ কি করতেই বা এসেছিলে? তোমাকে এভাবেই বুড়ো হতে হবে,সময় কাটাতে হবে।চোখের সামনে উদ্যানগুলো দালান হয়ে ভেঙে পড়বে,তুমি হবে সেই ধ্বংসস্তূপের চৌকিদার.. মৃত শহরের এককোণে যত্নে গড়ে ওঠা একমাত্র পার্কটিতে হাজার মানুষের ভিড়ে চড়া টিকিটের অভাবে একটি বস্তির শিশু কাঁদতে থাকবে।তাকে নিয়ে ভেতরে ঢোকার সুযোগ আর হয়ে উঠবে না।তীব্র শীতে,উঁচু দালানের বড় সাহেবের মতো তুমি রোমাঞ্চিত হতে পারবে না,তোমাকে নিজের সাথে যুদ্ধ করতে করতে বিদেয় নিতে হবে..সময় তোমাকে অনেক ভোগাবে..
ভেবে দেখেছিলে তা কোনোদিন?4 Comments

Mohammad Hasan (Saad)
Student , Dhaka Residential Model College
সে তো স্বপ্নের মতো বাস্তব,সে যে চিন্তার মতো সুন্দর!
আছে বাষ্পের মতো অশ্রু,আছে আয়ুহীন এক অন্তর!
Friends
সোহেল রানা
@rocketmondol
ছন্নছাড়া মহাপ্রান
@mihirmilton
মারুফ সরকার মুন্না
@maruf-sharker-munna
মোঃ আবু মুনিফ আল মুকিম।
@munifalmukimrocky
মো: নাজমুল আখতার
@faith
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta


খুব সুন্দর লিখেছো লেখক বন্ধু।পাঠে আমি কিয়ৎক্ষন স্তব্ধতায় ডুবেছিলাম।মন্তব্যটা কিভাবে করবো সেটা মস্তিষ্কে আসছিলো না।এই ধরনের লেখা আরো পেতে চাই।অপেক্ষায় রইলাম।ভালো থেকো সবসময়।