-
জীবনের উপলব্ধি –
মুহাম্মদ রাইস উদ্দিনজীবন খাতার পাতায় পাতায় যা কিছু ভুল জমে আছে, তার সবই একসময় নিখুঁত ভেবেই করেছিলাম।
তখন কে জানত, আলো ভেবে যাকে আঁকড়ে ধরছি, তা কেবলই মরিচীকার রূপকথা! মনকে আজও বোঝাই—তোমার এই দীর্ঘ শ্রম, আত্মত্যাগ আর আকুল সাধনা… সবই কি তবে অকাতরে জল ঢালা?
কেউ কখনো হিসাব রাখেনি সেই কষ্টগুলোর। অন্যের মুখে একটুখানি সুখের হাসি ফোটাব বলে নিঃশেষে বিলিয়ে দিয়েছিলাম নিজের সবটুকু। কিন্তু বিনিময়ে পাওয়ার খাতায় রইল কেবল মহাশূন্যতা।
আজ বয়স নেমে এসেছে চোখের কোণে। ক্লান্তির এক অদৃশ্য ভার চেপে বসেছে জীর্ণ শরীরে। রোগ-ব্যাধি চারপাশ থেকে ঘিরে ধরেছে আষ্টেপৃষ্টে। একসময় যাদের জন্য পথ হেঁটেছি, তারা আজ বহুদূরে। কেবল এই একাকিত্বটুকু আঁকড়ে ধরে আছে আমাকে; প্রতিদিন, প্রতিটা মুহূর্তে তিলে তিলে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে।
কালের এক অসীম, অন্ধকার গহ্বরে দ্রুত হারিয়ে যাচ্ছি আমি। জীবনের এই শেষ সাঁঝবেলায় এসে স্পষ্ট বুঝতে পারছি—যার ভিত্তিটাই গড়ে উঠেছিল ভুলের বালুচরে, সেখানে নির্মল আর নিশ্চিন্ত প্রশান্তি আসবে কোত্থেকে? সুখ পাখিটা তাই কখনো ধরা দেয়নি হাত বাড়িয়ে… সর্বদাই রয়ে গেল এক নিরাপদ, অধরা দূরত্বে।
5 Comments
Friends
খায়রুল ইসলাম
@khairulislam
Ahsanul Martin Mishor
@ahsanulmartinmishor
Ramjan ali
@ramjanali
Farhan Sadik
@farhansadik
মুহাম্মদ জে.এইচ রপ্পি
@e3be408dd3bbf0f44f453682891eb4cb
m zaman
@mzaman
Gileman Alom
@gilemanalom
Sima Nto
@simanto
Abdullah Al Ahad
@abdullahalahad



Mohammad Raisuddin, আপনার লেখাটা পড়ে মনের ভেতর কেমন একটা বিষণ্ণতা কাজ করছে, তবে আপনি কি এখনকার এই একাকিত্বের মাঝে নিজেকে কোনোভাবে ব্যস্ত রাখার চেষ্টা করছেন?