Profile Photo

মোহাম্মদ মিজানুর রহমান (কবি মিজান পঞ্চায়েত/ কবি মিজান বিএসসি)Offline

  • mohammedmizanurrahman
  • গল্পের নাম: সীমানার বড়াই
    কবি মিজান পঞ্চায়েত

    একদা নিশ্চিন্ত পুর নামে এক রাজ্য ছিল। সে রাজ্যের রাজার নাম ছিল অচিন্ত সেন গুপ্ত। রাজার সেনাপতির নাম ছিল নির্ভীক পঞ্চায়েত। রাজার রাজবাড়ির নাম ছিল চান্দিশ করা সেনরাজ বাড়ি। আজও সে রাজ বাড়ি জীর্ণ শীর্ণ হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কালের স্বাক্ষী হয়ে। রাজবাড়ির অনতিদূরেই ছিল সেনাপতির বাড়ি। সেনাপতি ছিল পঞ্চায়েত বংশের লোক।
    সেনাপতির শখ ছিল কুকুর পোষা। তার পালিত কুকুরের নাম ছিল রাজবাবু। যেমন সেনাপতি তেমনই তার কুকুর। অত্র অঞ্চলে রাজবাবুর জুড়ি নেই। খুব শক্তিশালী ও শিকারী এ কুকুরের সুনাম রাজার নিকট ও অজানা ছিল না। তাই রাজা শিকারে যাওয়ার সময় সেনাপতিকে কুকুরটিকে সাথে নিতে বলতেন। শিকার তাড়িয়ে আনতে কুকুরটি সহযোগিতা করত।
    একদিন শিকার থেকে ফেরার পথে এক গ্রামের উপর দিয়ে যাচ্ছিলেন । এমন সময় পাশের বাড়ি থেকে একটি কুকুর বের হয়ে ঘেউ ঘেউ করে রাজবাবুকে ধমক দিতে লাগলো। ধমক খেয়ে রাজবাবু লেজ গুটিয়ে সেনাপতির গা ঘেঁষে চলতে লাগলো। সে কুকুরটি ছিল রাজবাবুর তুলনায় নিতান্তই দূর্বল। এ দৃশ্য দেখে রাজাতো হতবাক! রাজা সেনাপতিকে ডেকে বলল, “সেনাপতি তোমার রাজবাবুর কি হল যে একটা সাধারণ কুকুরের ভয়ে ভীত হয়ে গেল।” জবাবে সেনাপতি বলল, “রাজা মশাই, আমার রাজবাবু ভয়ে ভীত হয়নি। ঐ কুকুরটি তার নিজ বাড়ির সীমানায় থেকেই ঘেউ ঘেউ করছে। সেটি কিন্ত নিজের শক্তির ভরসায় সাহস দেখায় নি, বিপদে পড়লে মনিব এসে তাকে সাহায্য করবে এ ভরসায় সীমানায় থেকে সাহস দেখিয়েছে। কুকুর হলেও আমার রাজবাবু ব্যাপারটি বুঝে। তাই সে ঐ কুকুরটিকে আক্রমন করে নি। দূর্বলেরা শুধুমাত্র আপনজনের ভরসায় নিজ সীমানার মধ্যে থেকেই শক্তি দেখায়। মহারাজ একেই বলে সীমানার বড়াই।” ব্যাপারটি বুঝতে পেরে রাজা খুব খুশি হলেন এবং সেনাপতিকে একশ মোহর পুরস্কার দিলেন।

    3
    4 Comments
    • গল্পটা খুব সুন্দর আর শিক্ষণীয়, আসলেই নিজের সীমানায় থাকলে দূর্বলরাও অনেক সাহস দেখায়, দারুণ লিখেছেন আপনি!

    • কী চমৎকার নীতিশিক্ষা আর প্রজ্ঞায় ভরা গল্প!

    • মোহাম্মদ মিজানুর রহমান (কবি মিজান পঞ্চায়েত/ কবি মিজান বিএসসি), রাজবাবুর নীরবতার আড়ালে লুকিয়ে থাকা বুদ্ধিদীপ্ত এই শিক্ষাটি সত্যিই চমৎকার, যা আমাদের মনে করিয়ে দেয় যে নিজের গণ্ডির ভেতরে থেকে শক্তির আস্ফালন করা আর প্রকৃত সাহসিকতার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে।

    • গল্পটি খুবই সাজানো গুছানো ভাবে লিখেছেন এরকম আরও গল্প চাই।

Skip to toolbar