Profile Photo

মোহাম্মদ মিজানুর রহমান (কবি মিজান পঞ্চায়েত/ কবি মিজান বিএসসি)Offline

  • mohammedmizanurrahman
  • গল্পের নাম: সীমানার বড়াই
    কবি মিজান পঞ্চায়েত

    একদা নিশ্চিন্ত পুর নামে এক রাজ্য ছিল। সে রাজ্যের রাজার নাম ছিল অচিন্ত সেন গুপ্ত। রাজার সেনাপতির নাম ছিল নির্ভীক পঞ্চায়েত। রাজার রাজবাড়ির নাম ছিল চান্দিশ করা সেনরাজ বাড়ি। আজও সে রাজ বাড়ি জীর্ণ শীর্ণ হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কালের স্বাক্ষী হয়ে। রাজবাড়ির অনতিদূরেই ছিল সেনাপতির বাড়ি। সেনাপতি ছিল পঞ্চায়েত বংশের লোক।
    সেনাপতির শখ ছিল কুকুর পোষা। তার পালিত কুকুরের নাম ছিল রাজবাবু। যেমন সেনাপতি তেমনই তার কুকুর। অত্র অঞ্চলে রাজবাবুর জুড়ি নেই। খুব শক্তিশালী ও শিকারী এ কুকুরের সুনাম রাজার নিকট ও অজানা ছিল না। তাই রাজা শিকারে যাওয়ার সময় সেনাপতিকে কুকুরটিকে সাথে নিতে বলতেন। শিকার তাড়িয়ে আনতে কুকুরটি সহযোগিতা করত।
    একদিন শিকার থেকে ফেরার পথে এক গ্রামের উপর দিয়ে যাচ্ছিলেন । এমন সময় পাশের বাড়ি থেকে একটি কুকুর বের হয়ে ঘেউ ঘেউ করে রাজবাবুকে ধমক দিতে লাগলো। ধমক খেয়ে রাজবাবু লেজ গুটিয়ে সেনাপতির গা ঘেঁষে চলতে লাগলো। সে কুকুরটি ছিল রাজবাবুর তুলনায় নিতান্তই দূর্বল। এ দৃশ্য দেখে রাজাতো হতবাক! রাজা সেনাপতিকে ডেকে বলল, “সেনাপতি তোমার রাজবাবুর কি হল যে একটা সাধারণ কুকুরের ভয়ে ভীত হয়ে গেল।” জবাবে সেনাপতি বলল, “রাজা মশাই, আমার রাজবাবু ভয়ে ভীত হয়নি। ঐ কুকুরটি তার নিজ বাড়ির সীমানায় থেকেই ঘেউ ঘেউ করছে। সেটি কিন্ত নিজের শক্তির ভরসায় সাহস দেখায় নি, বিপদে পড়লে মনিব এসে তাকে সাহায্য করবে এ ভরসায় সীমানায় থেকে সাহস দেখিয়েছে। কুকুর হলেও আমার রাজবাবু ব্যাপারটি বুঝে। তাই সে ঐ কুকুরটিকে আক্রমন করে নি। দূর্বলেরা শুধুমাত্র আপনজনের ভরসায় নিজ সীমানার মধ্যে থেকেই শক্তি দেখায়। মহারাজ একেই বলে সীমানার বড়াই।” ব্যাপারটি বুঝতে পেরে রাজা খুব খুশি হলেন এবং সেনাপতিকে একশ মোহর পুরস্কার দিলেন।

    1
    4 Comments
    • মোহাম্মদ মিজানুর রহমান (কবি মিজান পঞ্চায়েত/ কবি মিজান বিএসসি), এই লেখাটিতে সেনাপতির বুদ্ধিদীপ্ত কথাগুলো আর সীমানার বড়াই নিয়ে গড়ে তোলা চমৎকার দৃশ্যপট আমার হৃদয় ছুঁয়ে গেছে। আপনি দারুণ সব গল্প উপহার দিচ্ছেন, তাই এভাবেই সাবলীলভাবে আপনার চিন্তাশক্তিকে কাগজের পাতায় ফুটিয়ে তুলতে থাকুন।

    • সীমানার আড়ালে সাহস দেখানো সহজ, সত্যিকারের শক্তি প্রকাশ পায় সীমার বাইরে দাঁড়িয়ে……🖤🖤

    • গল্পটা পড়ে খুব ভালো লাগলো, বিশেষ করে ‘সীমানার বড়াই’ নিয়ে সেনাপতির কথাগুলো একদম বাস্তবসম্মত।

    • সীমানার বড়াই।

Skip to toolbar