-
গল্প: তথাকথিত আধুনিকতা
কবি মিজান পঞ্চায়েতমধুমাসের এক শনিবার সকাল ৯ টা বাজে ব্যাগ হাতে নিয়ে বাজারে রওনা হয়েছিলাম। পাশের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় গেইটে দাঁড়ানো ভাবী (এক প্রবাসী ভাইয়ের স্ত্রী) ডেকে বললেন, “এত সকাল সকাল কোথায় চললেন?” আমি হতভম্ব হয়ে গেলাম! তবে কি সময় ভুল দেখে বের হলাম? অগত্যা মোবাইলে সময়টা আবার দেখে নিলাম, ৯ টা ১৫ মিনিট, না ঠিকই তো আছে। এবার হাসতে হাসতে জিজ্ঞেস করলাম, “ভাবী গেইটে দাঁড়িয়ে আছেন কেন ?” ভাবী বলল, “ছেলেকে ঐ দোকানে পাঠিয়েছি নাস্তা আনতে, পথে কুকুরে তাড়া করে কি-না তাই দাঁড়িয়েছি।” বললাম, “এত বেলায় নাস্তা আনছেন, বাচ্চারা ক্ষুধায় কষ্ট পাচ্ছে না?” ভ্রু কুঁচকে ভাবী বললেন, “কি যে বলেন ভাই, এত তাড়াতাড়ি ক্ষুধা লাগবে কেন? সবেমাত্র ঘুম থেকে উঠলাম।” জিজ্ঞেস করলাম, “গতরাতে কি বাসায় কোন সমস্যা হয়েছিল?” ভাবী আশ্চর্য হয়ে বলল, ” এ কথা কেন বলছেন ?” আমতা আমতা করে উত্তর দিলাম, “না মানে, এত বেলায় ঘুম ভেঙ্গেছে কিনা, তাই বলছিলাম।” ভাবী অহংকার ছলে বললেন, “গেঁয়ো ভূতের মত কি যে বলেন ভাই! আমারাতো রাত ১২টার আগে খাইই না, আর ঘুমাতে যেতে যেতে রাত ২টা বেজে যায়।” এবার একটু লাজুক হয়ে বললাম, “বলছিলাম কি, ছেলে মেয়েকে স্কুল মক্তবে পাঠাতে দেরী হয়ে যায় না?” অহংকারী ছলে ভাবীর উত্তর, “ভাই যে কি বলেন, বিকেল ৫ টায় হুজুর বাসায় এসে পড়িয়ে যায়।” আবার বিনয়ের সহিত বললাম, “প্রাইমারি স্কুলতো ৯ টা থেকে। ওদেরকে কি সময় মতো পাঠাতে পারেন?” ভাবী তাচ্ছিল্যের সহিত বলল, “ভাই সকাল সকাল ঘুম নষ্টের এই স্কুল- মক্তবে আজকের আধুনিক সমাজের কেউ কি বাচ্চা ভর্তি করে? ১০ টায় কিন্ডার গার্টেনের গাড়ি এসে নিয়ে যাবে, ১ টায় বাড়ি পৌঁছে দিবে। এরপর বাচ্চারা খেয়ে ঘুমাবে। আধুনিক সমাজতো এভাবেই চলে । আপনারা পরে আছেন সেই গেঁয়ো যুগে।” আমাদের দুজনের কথোপকথনের মধ্যেই ছেলে নাস্তা নিয়ে এসে দাঁড়িয়েছে। ভাবী, আমার মতো গেঁয়ো ভূতের সাথে আর বেশি কথা না বলাকে সঙ্গত মনে করে, ছেলেকে ভিতরে ঢুকিয়ে গেইট বন্ধ করে দিলেন। হয়তোবা আমার কারণে সকাল সকাল মুড নষ্ট হওয়ায় বিরক্তিও প্রকাশ করছেন।
আমি মনে মনে ভাবলাম , এ আধুনিকতা কোথায় থেকে এলো। আমিতো অনেক বছর সিঙ্গাপুরে ছিলাম। সে দেশের মানুষ রাত ৮ টায় মধ্যে রাতের খাবার খেয়ে নেয় এবং রাত ১০ টায় মধ্যে ঘুমিয়ে পড়ে। সকাল ৬টার মধ্যে উঠে মর্নিং ওয়ার্ক শেষে গোসল করে নাস্তা খেয়ে ৮টায় কর্মস্থলে গমন করে। আর যাদের রাতের শিফটে ডিউটি তাদের ব্যাপার ভিন্ন।
ঐ দেশ অনেক উন্নত ও আধুনিক। অথচ আমাদের অনুন্নত ও দরিদ্র দেশের মানুষ বলছে, রাতে অনেক দেরি করে খাওয়া ও ঘুমানো এবং সকালে দেরি করে ঘুম থেকে উঠা নাকি আধুনিকতা! এ তথাকথিত আধুনিকতার কথায় অত্যাশ্চর্য হয়ে ভাবতে ভাবতে কখন যে বাজারে পৌঁছে গেলাম, টেরই পেলাম না !
3 Comments
Friends
Md Ramjan Ali
@mdramjanali
Prasun Kumar Dey
@prasunkumardey
Mehedy Hasan
@mehedyhasan
নাজমুল হাসান সাকিব
@publiconline
সিরাজুল ইসলাম
@sherajulislam
tamim yeasin
@tamimyeasin
নাহিদ হাসান নয়ন
@nahid-hasan-noyon
Nusrat jahan Sadia
@nusratjahansadia
ফরিদুল ইসলাম
@dailychandpursomoy

মোহাম্মদ মিজানুর রহমান (কবি মিজান পঞ্চায়েত/ কবি মিজান বিএসসি), আপনার উপস্থাপিত এই রচনায় আমাদের চারপাশের জীবনযাত্রার অসংগতিগুলো বেশ চমৎকার ও সহজ ভাষায় ফুটে উঠেছে। আধুনিকতা নিয়ে মানুষের ভুল ধারণার এই চিত্রটি আপনি চাইলে আরও কিছু বাস্তবিক উদাহরণের মাধ্যমে ফুটিয়ে তুলতে পারেন। সমাজের এই আয়নাটি খুব সুন্দরভাবে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি নিয়মিত এমন সচেতনতামূলক লেখা লিখে যান।