-
অনুধাবন ধর্ম
কবি মিজান পঞ্চায়েতভারতবর্ষের এক শহরের একটি বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়তো তিন বন্ধু। এই তিন বন্ধু ছিল তিনটি পৃথক ধর্মীয় পরিবারের সন্তান। ধর্ম ভিন্ন হলেও তাদের মধ্যে ছিল খুব ভাব। এ ভাবের কথা স্কুলের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ধর্মান্ধতার কারণে পরিবার এমন বন্ধুত্ব মেনে নিবে না, তাই এই সীমাবদ্ধতা।
সেই সময় ঐ শহরে এক বিরাট দাঙ্গা শুরু হয়েছিল। ফলে শহরজুড়ে কারফিউ। স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়। নিজ নিজ বাসায় প্রত্যেকে আতঙ্কে দিন কাটাচ্ছে।
দীর্ঘদিন দাঙ্গার পর অনেক ধ্বংসলীলা শেষে শহর শান্ত হলো। তিন বন্ধু আবার একত্রিত হতে পেরে খুব খুশি। কিন্তু এ দাঙ্গা তাদের অন্তরে এক বিরাট প্রভাব ফেলে গিয়েছে। তারা প্রায় একে অপরকে প্রশ্ন করত, “আমরা তিনজন তিন ধর্মের হয়েও যেভাবে মিলেমিশে থাকি, অন্য মানুষগুলো কেন পারে না? সব মানুষতো একই রকম, তবে ধর্ম কেন ভিন্ন ভিন্ন? যে, যে ধর্ম পালন করে সে বলে তার ধর্মই সত্য, বাকি সব ধর্ম মিথ্যা। কোন ধর্মটা যে সত্য ধর্ম বুঝি না!” তিন বন্ধুর মাথায় সারাক্ষণ এই একই ভাবনা।
ধর্ম, ধর্মীয় অনুষ্ঠান ও ধর্মীয় উপাসনালয় নিয়ে মানুষের মধ্যে প্রায়ই হানাহানি শুরু হয়। এসব দেখতে দেখতে তারা এখন প্রচলিত সব ধর্মের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। এসব ধর্ম ও ধর্মীয় দাঙ্গা থেকে কিভাবে মানুষকে উদ্ধার করা যায়, এখন এটিই তাদের একমাত্র ভাবনা।
এরই মধ্যে তারা স্কুল জীবন শেষ করে কলেজে ভর্তি হয়েছে। এখন ক্লাস ফাঁকি দেওয়া বেশ সহজ। এ সুযোগ কাজে লাগিয়ে পার্কের নীরব কোণে বসে তারা এ সমস্যার সমাধান খুঁজতো। তারা বিশ্বাস করতো, ধর্মীয় উন্মাদনা দেখতে দেখতে অনেক মানুষও তাদের মত প্রচলিত সব ধর্মের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। তাই, তাদেরকে ঐ সব মানুষের জন্য কিছু একটা করা উচিত।
বহু চিন্তা সাধনার পর, এক সময় তিনজনের মাথায় প্রায় একই রকম একটি ধারণা আসে। তা হলো, এ মহাবিশ্বের অবশ্যই একজন সৃষ্টিকর্তা আছে। কারণ কোন কিছু এমনি এমনি সৃষ্টি হয় না। এ সৃষ্টিকর্তা সর্বময় ক্ষমতার অধিকারী। এ সৃষ্টিকর্তাকেই মানুষ ভিন্ন ভিন্ন নামে ডাকে। আসলে কেউই সৃষ্টিকর্তার সঠিক নাম জানে না, তাই একেক ধর্ম একেক নাম দিয়েছে।
তারা সিদ্ধান্ত নিলো, “যেহেতু সৃষ্টিকর্তা সকল কিছু নিজের দায়িত্বে সৃষ্টি করেছেন, তাই তাঁকে মহান সৃষ্টিকর্তা নামেই ডাকবো। আমারা সদা তার প্রতি কৃতজ্ঞ থাকব। তাঁর সমকক্ষ কেউকে চিন্তা করবো না। তিনি অসীম, তাই তাঁর সসীম আকৃতি তৈরি করবো না।
আমাদের চোখের ক্ষমতা কম, তাই আমরা তাঁকে দেখি না। যেমনি করে আমরা চোখের সামনের বাতাসকে দেখি না। এ জীবনে তাঁকে শুধু অনূভব করবো। আমরা বিশ্বাস করবো, পরকালে স্রষ্টা আমাদেরকে তাঁকে দেখার ক্ষমতা সম্পন্ন চোখ দান করবেন। আমরা তাঁর নিকটই ইহকাল ও পরকালের কল্যাণ কামনা করবো। যেহেতু তিনিই সমগ্র বিশ্ব সৃষ্টি করেছেন, তাই তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে নির্দিষ্ট স্থান বা উপাসনালয় প্রয়োজন নাই। যথা সম্ভব পবিত্র যে কোন স্থানে, পবিত্র দেহ,মন ও পোশাক পরিধান করে নমনীয় ভঙ্গিতে তাঁকে স্মরণ করে কৃতজ্ঞতা প্রকাশ করবো এবং প্রয়োজনীয় মনোবাসনা পূরণ করতে অনুরোধ করবো। আমরা বিশ্বাস করবো, তিনি আমাদের দুনিয়ার জীবনের কর্মকাণ্ড পর্যালোচনা করে পরকালে আমাদেরকে স্বর্গ বা নরক দিবেন। তাই, আমরা দুনিয়ার জীবনে সর্ব প্রকার পাপ মুক্ত থাকতে চেষ্টা করবো। মনের অজান্তে কোন পাপ কর্ম হয়ে গেলে , তাঁর নিকট ক্ষমা প্রার্থনা করবো।
আমরা শালীনতা বজায় রেখে পোশাক পরিধান করবো, লোভ করবো না, অবৈধ ও অনৈতিক কাজ করবো না, মাদক গ্রহণ করবো না, মিথ্যা বলব না, জুয়া খেলব না, অহংকার করব না, অপচয় করব না, জুলুম করব না, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করব না। আমরা পরোপকার করব, সর্ব জীবে দয়া করব, সকল মানুষকে সম্মান করব। যে ভূখণ্ডে বসবাস করব, সেই ভূখণ্ডের আইন মেনে চলব। সকল জাতির ভাষা ও সংস্কৃতিকে সম্মান করব। আমরা যেহেতু আত্ম উপলব্ধি থেকে এ ধর্ম পালন করব, সেহেতু আমাদের এ ধর্মের নাম হবে (Realize Relesion ) অনুধাবন ধর্ম।”
তারা আরও সিদ্ধান্ত নিল, “আমাদের এ ধর্ম যেহেতু অন্য ধর্মের সাথে সাংঘর্ষিক নয় সেহেতু আমরা আমাদের পূর্ব ধর্মের পন্ডিতদের সাথে একটু পরামর্শ করে দেখি, তারা কি বলেন।” একদিন তারা তাদের পরিচিত তিন জন পৃথক ধর্মীয় যাজককে চা চক্রের আমন্ত্রণ জানান। চা পানের পাশাপাশি তারা তাদের মনোভাবগুলো যাজকদের সাথে শেয়ার করেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ঐ তিন যাজক বলেন, “সকল ধর্মের মূল কথাই হলো তোমাদের এ ভাবনা। শুধু মাত্র পথ ভিন্ন। আর এ ভিন্ন ভিন্ন পথের কারণেই সৃষ্টি হয় ধর্মীয় দাঙ্গা।” যাজকদের কথায় তিন বন্ধু খুশি হয়ে তাদেরকে কিছু টাকা হাদিয়া দেন।একদিন পর জরুরী ভিত্তিতে তিন বন্ধু মিলিত হন। অবাক করা বিষয় হলো, যে জরুরী প্রয়োজনে তারা একে অপরের নিকট ছুটে এসেছে, তা এক ও অভিন্ন! আর তা হলো, প্রত্যেকের অভিভাবক গতরাতে তাদেরকে এ ধর্মীয় চিন্তা ভাবনার জন্য শাসিয়েছে। এ জাতীয় কুফুরী চিন্তা মাথা থেকে দূর করে নিজ বাপ দাদার ধর্ম পালনের জন্য তাগাদা দিয়েছে।
এখন তিন বন্ধুর বুঝতে বাকি রইল না যে, ঐ ভিন্ন ধর্মের তিন যাজক গোপন বৈঠক করে তাদের অভিভাবকে সর্তক করার সিদ্ধান্ত নেন এবং তা দ্রুত কার্যকর করেন। নচেৎ নতুন ধর্মীয় বিশ্বাসের প্রতি মানুষ ঝুঁকে পড়বে। ফলে তাদের প্রচলিত ধর্ম ব্যবসায় লাল বাতি জ্বলতে শুরু করবে।
অবশেষে নানা বাধায় তিন বন্ধুর চিন্তা ধারার আলোক রশ্মি থেকে আলো ছড়াতে পারলো না! যে আলোতে তারা প্রচলিত ধর্মীয় বিশ্বাসের প্রতি অনীহা সৃষ্টি হওয়া মানুষগুলোকে পথ দেখাতে চেয়েছিলেন। তবে তাদের এতটুকু সান্ত্বনা যে, তিন বন্ধু তিনটি ধর্ম থেকে বের হয়ে এ অনুধাবন ধর্মে ধর্মান্তরিত হয়ে পৃথিবী থেকে বিদায় নিতে পেরেছে। তাদের দৃঢ় বিশ্বাস ছিল, এক সময় কোন মহৎ ব্যক্তির মাধ্যমে এ ধর্মীয় ভাবধারা পৃথিবীতে বিস্তার লাভ করবে এবং কোটি কোটি মানুষ এর অনুসারী হবে। ফলে পৃথিবী হবে ধর্মীয় হানাহানি মুক্ত, শান্তিময়।3 Comments-
মোহাম্মদ মিজানুর রহমান (কবি মিজান পঞ্চায়েত/ কবি মিজান বিএসসি), আপনার লেখনীর ‘সব মানুষতো একই রকম, তবে ধর্ম কেন ভিন্ন ভিন্ন?’—এই গভীর ও মানবিক প্রশ্নটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যা পাঠকমনে এক অনন্য দার্শনিক আলোড়ন সৃষ্টি করে। আপনি যেভাবে তিন বন্ধুর সংবেদনশীল মানসিকতা ও অসাম্প্রদায়িক চেতনার বিকাশ ঘটিয়েছেন, তা দারুণ একটি কাজ হয়েছে; আপনার লেখনশৈলীকে আরও সমৃদ্ধ করতে আপনি চাইলে পরবর্তী লেখায় সংলাপের মাধ্যমে চরিত্রগুলোর আবেগ আরও নিবিড়ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করতে পারেন। এভাবেই আপনার কলম দিয়ে পৃথিবীর মানুষ নতুন করে ভাবতে শিখুক, শুভকামনা রইল আপনার আগামী দিনের লেখালেখির জন্য।
Friends
Md Ramjan Ali
@mdramjanali
Prasun Kumar Dey
@prasunkumardey
Mehedy Hasan
@mehedyhasan
নাজমুল হাসান সাকিব
@publiconline
সিরাজুল ইসলাম
@sherajulislam
tamim yeasin
@tamimyeasin
নাহিদ হাসান নয়ন
@nahid-hasan-noyon
Nusrat jahan Sadia
@nusratjahansadia
ফরিদুল ইসলাম
@dailychandpursomoy

মোহাম্মদ মিজানুর রহমান, গল্পের প্রেক্ষাপট আর তিন বন্ধুর এমন সুন্দর মানবিক দর্শন নিয়ে আপনার এই লেখাটি পড়ার পর সত্যি অনেক কিছু নতুন করে ভাবার সুযোগ পেলাম।