Profile Photo

মোহাম্মদ মিজানুর রহমান (কবি মিজান পঞ্চায়েত/ কবি মিজান বিএসসি)Offline

  • mohammedmizanurrahman
  • পরকাল
    মিজান পঞ্চায়েত

    নিজের নিজের কেন কর
    বাঁচবে কয় কাল,
    স্মরণে রাখিও মানুষ
    সামনে পরকাল।

    মিছে কেনো ডুবে আছো
    লোভ লালসার মাঝে,
    অর্থ সম্পদ যতই জমাও
    লাগবে না তা কাজে।

    স্ত্রী পুত্র আত্মীয় স্বজন
    কেউ হবে না সাথী,
    নেক আমল দান সদকা
    কবর দেশের বাতি।

    সৎ পথে জীবন কাটাও
    খারাপ কাজ ছাড়ো,
    দান খয়রাত মানব সেবা
    বেশি বেশি করো।

    1
    1 Comment
    • নেক আমল, দান-সদকা ও মানবসেবার গুরুত্ব সুন্দরভাবে তুলে ধরেছেন।

Skip to toolbar