-
“একটা বয়সের পর…”
✍️ মোনা মাহমুদএকটা বয়সের পর আর বলা যায় না,
“ভালোবাসি তোমায় খুব, পাগলের মতো!”
শব্দগুলো গলায় দলা পাকিয়ে থাকে।বুক ফেটে কান্না আসলেও বলা যায় না
“আমি খুব কষ্টে আছি!”
দেখতে ইচ্ছে হলেও বলা যায় না
তোমাকে ভীষণ দেখতে ইচ্ছে করছে!
ইচ্ছে গুলো গিলে ফেলতে হয়!কিন্তু কে বুঝবে সেই গভীর ক্ষত?
যেখানে প্রতীক্ষার প্রতিটি মুহূর্ত এক একটা ছুরি হয়ে বিঁধে!একটা বয়সের পর আর কাঁদা যায় না,
হাতে ব্লেড চালিয়ে বোঝানো যায় না
“তুমি ছাড়া আমি বাঁচতে পারবো না!”মন কি তবে আর কাঁদে না?
সে তো এখনো শিশুর মতোই
একটু অবহেলাতেই ভেঙে পড়ে,
একটু আদরে পুরো দিনটা রঙিন হয়ে যায়।এখন চিৎকার করা মানা
রাগ মানে ‘ইম্যাচিওর’
কান্না মানে তুমি ‘দূর্বল’
ভালোবাসা মানে ‘সময় নষ্ট’।একটা বয়সের পর,
ভালোবাসলেও বলা যায় না—
তোমাকে না পেলে আমি মরে যাবো!
তোমাকে ছাড়া ভীষণ কষ্ট হচ্ছে!বাস্তবতা তখন রীতিমতো কঠোর শিক্ষক
সে শেখায়—
“ভালোবাসো কিন্তু চুপচাপ…
ভালোবাসো কিন্তু ভুলে যেতে শেখো…
ভালোবাসো নিরবে প্রত্যাশা না রেখে।”এখন আর কাঁদা হয় না কারো কাঁধে মাথা রেখে,
বরং দরজা বন্ধ করে নিঃশব্দে ভেজা বালিশে ভালোবাসা ফেলে আসতে হয়।একটা বয়সের পর—-
কতো কিছু ই পারতে হয়….একটা বয়সের পর — আর বলা যায় না
তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসি,
ভালোবাসি………2 Comments
Friends
Sujoy Das
@sujoydas
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas
Md Rakibul Islam
@rakibru
Kazee Hosneara Begum
@kazeearenu
Hasina Sultana Rima Rima
@hasinasultanarimarima
Khan Hoque
@khanhoque
Drako Shajib
@drako
Neel tripura
@neel
Prithula Zaman
@prithula


পড়ে ভালো লাগলো..