তুলট | মনির হোসেন | Activity
বেদে বহর 
মনির হোসেন
ময়মনসিংহ শহরের উপকণ্ঠে রাজ গৌরীপুরে জন্ম বিধায় পানির ছলাৎ ছলাৎ শব্দ শোনার কথা ছিল না। কিন্তু বাবার কর্মস্থল ভাটি এলাকা হওয়ায় শৈশব-কৈশোর কেটেছে ভাটির নানা বৈচিত্রতায়। কখনো দেখেছি দিগন্তজুড়ে সবুজ শষ্যের ঢেউ, কখনো দেখা দিয়েছে মাঠভরা সোনা ধান। আবার কখনো সাগর সমেত হাওরে আছড়ে পড়া ঢেউ এ সংগ্রামী মানুষের জীবনচিত্র। এমনই এক বৈচিত্রময় ভাসমান জীবনমান নিয়ে আমার এবারের লেখা। শুনাচ্ছি বাইদ্যাদের জীবনের টুকরো গল্প।
হাওর এলাকায় লক্ষ লক্ষ হেক্টর জমির ধান কাটার জন্য শ্রমিক আসতো রাজশাহী এবং পাবনা থেকে। চৈত্র মাসের শেষ থেকেই মানুষ অপেক্ষায় থাকতো কখন পাবনা বা রাজশাহীর দাওয়াল (ধান কাটার শ্রমিক) আসবে। মাসাধিক সময় ধান কেটে পানসি নৌকায় ভরে ধান নিয়ে চলে যেতো তারা। তার পরপরই নয়া পানির স্রোতে ভেঁসে ভেঁসে আসতো বাইদ্যা নৌকার বহর। তবে দাওয়ালদের বাড়ি জানা থাকলেও বাইদ্যাদের বাড়ি কোথায় তা আমরা জানতাম না। জ্যৈষ্ঠমাসে তারা আসে শুধু সেটাই জানতাম। নারীকেন্দ্রিক এ বেদে সম্প্রদায়ের কোন স্থায়ী ঠিকানা নেই। নৌকাই তাদের ঘর, নৌকাই তাদের বাড়ি। 
বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে পুরুষ বেদেদের বলা হয় বাইদ্যা। আর মহিলাদের বলা হয় বাইদ্যানী। তারা শাড়ী কাপড়কে দু’টুকরো করে বিশেষ কায়দায় পড়ে। কোলের সন্তানকে বেঁধে রাখে পিঠে কিংবা কোমড়ে। মাতৃতান্ত্রিক পরিবারে বাদ্যানীরাই আয়-রোজগার করে সংসার চালায়। তারা সাপ এবং ওষুধ নিয়ে গাঁয়ে গাঁয়ে যায়। সাধারণ রোগের টুকটাক চিকিৎসা করে। সাপ খেলা দেখায়। বিনিময়ে মুষ্টিমুষ্টি চাল, টাকা সংগ্রহ করে। বিশেষ করে ঝাড়-ফুঁক-এর কাজ করে, সিঙ্গা লাগায়, বিভিন্ন রোগের ঔষুধ ও তাবিজ বিক্রি করে, অনেকে আবার জাদুও দেখায়। এভাবেই তারা সংসারের অন্ন জোগায়, সংসার চালায়। দিনশেষে ফিরে আসে নৌকায়। বাইদ্যাগণ নিজ নিজ নৌকায় রান্না-বান্না নিয়ে ব্যস্ত থাকে। সাজিয়ে রাখে তাদের ছোট্ট নৌকোঘর। 
বাইদ্যাগণ নৌকার বহর নিয়ে এখান থেকে ওখানে নোঙর ফেলে। প্রতিটি বহরে ১০ থেকে ১৫ টি ছোট ছোট নৌকা থাকে। পিঁপড়ার মতো সাঁরি বেঁধে চলে ওসব নৌকা। সারির প্রথমেই থাকে সর্দারের নৌকা। মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা হলেও সর্দার থাকে পুরুষ। বাইদ্যানীদের আয়ের একটি অংশ পায় বাইদ্যা সরদার। সর্দারের কথার অবাধ্য হওয়ার সাধ্য নেই কারো। তার ইচ্ছাতেই তারা এক জায়গা ছেড়ে অন্য জায়গায় যায়। ছোট নৌকায় টাসাটাসি করে বসবাস করে তারা। 
বাইদ্যানীরা দলবেঁধে বসবাস করে। সাজসজ্জা তাদের অন্যতম আনুসঙ্গিক। তারা উঁচু করে খোঁপা বাঁধে, কপালে পরে বড় টিপ। পায়ে মল বা রূপার নূপুর পরা তাদের অন্যতম বৈশিষ্ট্য। তাদের কাপড় পরার ধরন বাঙালী মেয়েদের চেয়ে একটু আলাদা। দশ হাত কাপড় দুই খণ্ড করে এক খণ্ড নিচে পরে, অন্য খণ্ড গলার সাথে বিশেষ কায়দায় ঝুলিয়ে দেয়। সঙ্গে বড়গলার ব্লাউজ পরে। বর্তমানে অবশ্য কাপড় খণ্ড না-করে রাজস্থানী কায়দায় পরতে দেখা যায়। তাদের সাজসজ্জার বিশেষ কারণ হলো মানুষকে আকৃষ্ট করা, যেন তাদের ব্যবসা ভালো হয়। 
বেদেদের গায়ের রং তামাটে কিংবা তৈলাক্ত কালচে। তবে মাঝে মাঝে অপরূপ রূপের বাইদ্যা-বাইদ্যানীও দেখা যায়। এই অতি সাধারণ বা অন্ত্যজ শ্রেণির মানুষগুলোরও হাসি-আনন্দ-প্রেম আছে, আছে সৌন্দর্যের আকর্ষণ, পরস্পরের মনোরঞ্জন। সেকারণে বেদে মেয়েরা তাদের বহরের কোন ছেলেকেই বিয়ে করে থাকে। বিশেষ আচার-অনুষ্ঠানের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিবাহ বিচ্ছেদ এবং বিধবা বিবাহের প্রচলন আছে বেদে সমাজে। তবে তাদের স্বামী পরিবর্তনই বেশি হয়। বেশিরভাগ ক্ষেত্রেই তারা স্বয়ংবরা। তবে পারিবারিক কলহ-বিবাদ মিমাংসা করা সর্দারের কাজ। বেদেদের নিজস্ব ভাষা আছে। তারা ঠেরভাষী। নিজেদের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে তারা ঠেরভাষা ব্যবহার করে। বিশেষ করে গাঁয়ে বাণিজ্য করার সময়। ইদানীং বাইদ্যানীদেরকে শহরের রাস্তায় দলবেধে ঘুরে বেড়াতে দেখা যায়। পথ আগলে ধরে পথিকের। সাহায্য চায় জবরধস্তিতে। মুন্সিগঞ্জ, চট্টগ্রাম, নেত্রকোণার খালিয়াজুরি, শাল্লা, দিরাই, সুনামগঞ্জ ও ময়মনসিংহের কিছু কিছু অঞ্চলে বাইদ্যা-বাইদ্যানীদের বেদে বহর দেখা যায়। কালের যাত্রায় হারিয়ে যেতে বসেছে সমাজের নিচু শ্রেণির এই বেদে সম্প্রদায়। বেদে বহর খুব বেশি চোখে পড়ে না।
বেদে বহর
মনির হোসেন
ময়মনসিংহ শহরের উপকণ্ঠে রাজ গৌরীপুরে জন্ম বিধায় পানির ছলাৎ ছলাৎ শব্দ শোনার কথা ছিল না। কিন্তু বাবার কর্মস্থল ভাটি এলাকা হওয়ায় শৈশব-কৈশোর কেটেছে ভাটির নানা বৈচিত্রতায়। কখনো দেখেছি দিগন্তজুড়ে সবুজ শষ্যের ঢেউ, কখনো দেখা দিয়েছে মাঠভরা সোনা ধান। আবার কখনো সাগর সমেত হাওরে আছড়ে পড়া ঢেউ এ সংগ্রামী মানুষের জীবনচিত্র। এমনই এক বৈচি…Read More
যাদের খোঁজ রাখি না কেউ
মনির হোসেন
‘বাত্তির নিচে অন্ধকার’ প্রবাদটির কথা আমরা সকলই কমবেশি জানি। ঢাকার অভিজাত এলাকা গুলশান এর ওপারেই রয়েছে কড়াইল বস্তি। মগবাজার/হাতিরঝিলের কাছেই রয়েছে বেগুনবাড়ি বস্তি। এরকম অনেক উদাহরণ আছে আমাদের সমাজে। যাদের যাপিত জীবন-জীবিকা নিয়ে খোঁজ রাখি না কেউ। আজ এরকম-ই দু’এক জন স্যার এবং তাদের প্রজন্ম নিয়ে লিখবো। শ্রদ্ধেয় স্যারদের যাপিত জীবন প্রকাশ্যে আনার জন্য স্যারদের পরিবারসহ সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। 
উপজেলার ৪৪টি সরকারি এবং ২০ টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৪১ নং জয়সিদ্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয় বরাবরই শীর্ষ তালিকার ১, ২ বা ৩ নম্বরে থাকতো। সেই স্কুলের অবিসংবাদিত জনপ্রিয় শিক্ষিকা শ্যামলী পিসি বা ভয়রার পিসি আমাকে তাঁর ছেলেই ভাবতেন। শাসন ও মায়া-মমতায় অপূর্ব সংমিশ্রণ ছিল উনার আচরণে। আমার মায়ের মতো বাটাভরা পান চিবাতেন তিনি। স্কুল ভরা ছেলে-মেয়ের দায়িত্বের পাশাপাশি উনার ছেলে-মেয়েকেও পরম মমতা আর ভালবাসায় গড়ে তুলছিলেন। সন্তান জন্ম দিতে গিয়ে অকালে প্রাণ দিলেন প্রিয় পিসি। কাল বৈশাখী ঝড়ে বেগুন পাতায় টুনটুনিদের বাসা যেভাবে লণ্ডভণ্ড হয়ে যায়, পিসির ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। মুকুলেই ঝড়ে পড়লো সাজানো সংসার, ভালবাসাময় স্বপ্নের প্রজন্ম। পিসির মহাপ্রয়ানের দু’তিন বছর পর আমি দেখেছি- তাঁর ছেলেদের, যারা ঝড়ে পড়েছে বিদ্যালয় থেকে, অঙ্কুরেই বিনষ্ট হয়ে গেছে যাদের স্বপ্নের শিক্ষা জীবন। আমি দেখেছি-জয়সিদ্ধি হাওরের বুকে শ্রম (কায়িকশ্রম) বিক্রয় করতে। জানি না আজ তাদের অবস্থান কোথায়? তবে নিশ্চিত যে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারেনি, পারেনি সামাজিক পজিশনে মা-কে অতিক্রম করতে। অথচ উনার শিক্ষার আলোয় আলোকিত হয়ে সমাজের বিভিন্ন স্তরে দেশের সেবা করছে হাজার হাজার সরকারি/বেসরকারি কর্মকর্তা-কর্মচারী। 
জয়সিদ্ধি উচ্চ বিদ্যালয়ের এক নিভৃতচারী শিক্ষক আনন্দ স্যার। আমি ১৯৯৭ সাল থেকে উনাকে আমৃত্যু দেখেছি। তিনি শারীরিকভাবে কিছুটা দুর্বল প্রকৃতির ছিলেন। এক হাত প্যারালাইজড ছিল। তথাপিও কর্তব্যের কাছে ছিল না কোন অবহেলা। দায়িত্ব পালনে কখনো অসামর্থতা প্রকাশ করেননি। স্কুলে আসা যাওয়া ও ক্লাস চালাতে বেশ কষ্ট-ই হতো। কষ্ট হতো ছাত্রদের শৃঙ্খলায় রাখতে। তারপরও উনি উনার মতো করে ক্লাস চালিয়ে গেছেন। বলতে দ্বিধা নেই যে, আমরা অনেকেই স্যারকে নিয়ে মজা করেছি। স্যারের আদেশ শুনেও শুনিনি। বেয়াদবি করেছি মনের অজান্তে। কখনোই ক্ষমা চাইনি স্যারের কাছে। আজ স্যার নেই, স্বর্গবাসী হয়েছেন অনেক আগেই। এখনো কিন্তু নিজ থেকেই স্যারের কাছে ক্ষমা চেয়ে নিতে পারি। আনন্দ স্যারের হাসি ছিল অমলিন। স্বল্পপ্রাণে হাসতেন। এখনো কানে বাঁজে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শ্রদ্ধেয় ঝুনু স্যার ডাকতেন, ‘আনন্দ বাবু’। স্যারের আনন্দ বাবু আজ নেই, আছে তাঁর পরিবার-পরিজন। দু:খের সাথে বলতে হয় এক্ষেত্রেও কিন্তু অমানিশা। স্যারের একমাত্র ছেলে তাপসকে নিয়ে বিধবা কাকি মা’র সংসার। পড়াশোনা খুব একটা করেনি তাপস। ছোট বেলায় দেখেছি মানুষের জমিতে বর্গা দিতে। স্যারের মহাপ্রয়ানের পর থেকেই সংসার চলছে হাওরে শ্রম বিক্রির টাকায়। কিছু দিন আগে জয়সদ্ধি বাজারে একটি টং দোকান দিয়েছিল তাপস। ভাগ্যের কি নির্মম পরিহাস। এটাও আগুনে পুড়ে ভষ্ম। 
গোবিন্দ বাবু: যেহেতু বাজারটি জয়সিদ্ধি স্কুলের অতি সন্নিকটে। তাই বাজারের ব্যবসায়ীসহ অনেকেই সময় হিসেবে করতো স্কুলের ঘন্টা শুনে। আর আমরা যারা ছাত্র-ছাত্রী ছিলাম তাদের কথা নাই বললাম। এই ঘন্টা বাঁজাতেন গোবিন্দ বাবু। আমরা তাকে দপ্তরি বলেই চিনতাম। খুবই স্বল্প বেতনের চাকরি করে সংসার চালাতেন তিনি।  যৎ সামান্য মাইনে দিয়েই চলতো সারা মাস। অন্য কোন আয়ের পথ না থাকায় স্ত্রী-পুত্র নিয়ে কোন রকমে দিনানিপাত করতেন গোবিন্দ বাবু। ছেলের পড়াশোনার পিছনে খরচ করতে পারেনি কাড়ি কাড়ি টাকা। শৈলেনকে বাজারে কলা বেচতে দেখেছি। মনে পড়ে সেই গান, ‘কলা বেচো, করলা বেচো বেচো মটর দানা, বুকের জ্বালা বুকেই জ্বলুক, কান্না বেচো না। বেচবে কোথায় থেকে? গোবিন্দ বাবুদের কান্না বেচার জায়গা নেই। শিক্ষার এক মশালের নিচেই কেটেছে যার সারা দিন, অথচ তার সন্তানই পায়নি শিক্ষার আলো। নিশ্চয়ত হয়নি তার ভবিষ্যৎ, স্ত্রী-পুত্র আর সংসারের। আর আমরা যারা আলো নিয়ে এসেছি সেই বাতিঘর থেকে তারা কখনোই পিছন ফিরে তাকাইনি আলোর ফেরিওয়ালাদের দিকে। তাকাবোই বা কিভাবে? সারাক্ষণ আপন ভাবনা, সংসারে টিকে থাকার প্রতিযোগিতা নিয়েই ব্যস্ত থাকি। তবে আমাদের উচিত আলোর সেই সকল বাতিঘর ও ফেরিওয়ালাদের হাল হকিকত জানা এবং সাধ্যমতো কিছু একটা করা। এই কিছু একটা করার মাঝে আছে অনাবিল আনন্দ। সেলক্ষ্যে গড়ে তোলা যেতে পারে জয়সিদ্ধি স্কুল ওয়েলফেয়ার ফাউণ্ডেশন। জয়সিদ্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জয়সিদ্ধি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী যারা চাকরি, ব্যবসা, শিল্প-সাহিত্যে প্রতিষ্ঠিত, হয়েছেন শিল্পপতি, উদ্যোক্তা কিংবা প্রবাসী তাদের অনুদানে চলতে পারে এমন একটি ফাউন্ডেশন।
যাদের খোঁজ রাখি না কেউ
মনির হোসেন
‘বাত্তির নিচে অন্ধকার’ প্রবাদটির কথা আমরা সকলই কমবেশি জানি। ঢাকার অভিজাত এলাকা গুলশান এর ওপারেই রয়েছে কড়াইল বস্তি। মগবাজার/হাতিরঝিলের কাছেই রয়েছে বেগুনবাড়ি বস্তি। এরকম অনেক উদাহরণ আছে আমাদের সমাজে। যাদের যাপিত জীবন-জীবিকা নিয়ে খোঁজ রাখি না কেউ। আজ এরকম-ই দু’এক জন স্যার এবং তাদের প্রজন্ম নিয়ে লিখবো। শ্রদ্ধেয় স্…Read More
তুমি যে আমার
মনির হোসেন
তুমি যে আমার বুকের খাঁচার
একটি পরাণ পাখি;
এ দুনিয়ায় দৃষ্টি-দানে
ললাট তলে আঁখি।
তুমি যে আমার জোৎস্নারাতে
স্নিগ্ধ আলোর শশী;
তুলোট-গালে খুকির মুখে
গোলাপ-ফোটা হাঁসি।
তুমি যে আমার মাঠের দেশে
সোনারঙের ধান;
ভাটির টানে ভাঁসতে-ভাঁসতে
মাঝির ভাটিয়ালি গান।
তুমি যে আমার ফাগুন দিনে
ফুলে আসা অলি;
রাতের শেষে প্রাতের বেলা
ফুল ফোটানো কলি।
তুমি যে আমার বনে বনে
কল গানের পাখি;
বাদলা দিনে উঠোন কোণে
নেচে যাওয়া শিখী।
তুমি যে আমার আধাঁর-ঘরের
প্রবেশ পথের চাবি;
মনের অসিত দূরে যাওয়ার
উদয়ীমান রবি।
তুমি যে আমার শীতসকালে
গায় জড়নো কাঁথা;
বর্ষাকালে মাথার উপর
টাঙিয়ে রাখা ছাতা।
তুমি যে আমার হিজল-তলে
পল্লী-গানের সুর;
শীতে কুয়াশা ঘেরা সোনা-ঝরা
মিষ্টি রোদের ভোর।
তুমি যে আমার কত আপন
উপমা নাই তার,
তাই তো আমি বলে উঠি
তুমি যে আমার, শুধু তুমি যে আমার।
গাভীশিমুল, গৌরীপুর, ময়মনসিংহ
১৪ ফেব্রুয়ারি, ২০০১ খ্রি.
তুমি যে আমার
মনির হোসেন
তুমি যে আমার বুকের খাঁচার
একটি পরাণ পাখি;
এ দুনিয়ায় দৃষ্টি-দানে
ললাট তলে আঁখি।
তুমি যে আমার জোৎস্নারাতে
স্নিগ্ধ আলোর শশী;
তুলোট-গালে খুকির মুখে
গোলাপ-ফোটা হাঁসি।
তুমি যে আমার মাঠের দেশে
সোনারঙের ধান;
ভাটির টানে ভাঁসতে-ভাঁসতে
মাঝির ভাটিয়ালি গান।
তুমি যে আমার ফাগুন…Read More
কবি, কবিতা ও কবিত্ব
                           মনির হোসেন সোহাগ
বাংলা ছন্দের রূপরেখা গ্রন্থে মাহবুবুল আলম লিখেছেন, ‘প্রকৃতি ও জীবনের সান্নিধ্যে কবিমনে সৃষ্ট বিচিত্র ভাব যখন ছবির মত প্রত্যক্ষ এবং গানের মতো মধুর করে ছন্দোবদ্ধ বাক্যে প্রকাশ করা হয় তখন তাকে কবিতা বলা হয়’। যথোপযুক্ত শব্দ চয়ন, ছন্দময়তা, ভাষাচিত্র এবং ভাব কল্পনা প্রভৃতি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বলা হয়, মানবমনের ভাবকল্পনা যখন অনুভূতিরঞ্জিত যথাবিহিত শব্দসম্ভারে বাস্তব সুষমামন্ডিত চিত্রাত্মক ও ছন্দোময় রূপ লাভ করে তখনই তার নাম কবিতা। বিশ্বায়নের এ যুগে রাজনৈতিক বলয়ে যেমন এসেছে মতাদর্শনের ভিন্নতা তেমন-ই কবিতাকে সংগায়িত করতেও রয়েছে ভিন্ন মত। প্রবীনদের মতে, কবিতা হলো গীতপ্রবনতা, মিল, অন্তমিল, অক্ষর কিংবা অনুপ্রাসের প্রবাহমানতায় ব্যক্তি কিংবা সামাজিক জীবনের নানামুখী দর্শন, দৃষ্টিভঙ্গি ও ব্যক্তি কথামালার সমষ্টি। আবার তরুণ প্রজন্মের মতে, একজন সাধারণ ব্যক্তির হৃদয়স্পন্দনের অসাধারণ বহিঃপ্রকাশই কবিতা। কবিতাকে যেভাবেই সংগায়িত করা হোক না কেন কবিতা সাধারণ মানুষের মনের না বলা কথাগুলোর-ই বহিঃপ্রকাশ। সে কবিতা হোক ছন্দময় কিংবা গদ্যময়। কেননা কেবল ব্যক্তি কেন্দ্রিক আনন্দ-বিষাদ নয়, সমাজ বাস্তবতার মর্মমূলে নিহিত যে রাজনৈতিক বাস্তবতা, তার বিস্তারও অবশ্যম্ভাবী হয়ে ওঠে কবির কবিতায়। কবি স্পষ্টভাবে বা রূপকের অন্তরালে সমাজকে চিত্রিত করেন একান্ত আপনমনে। কবিতায় সাম্যের বাণী ধ্বণিত হয়, নিঃসৃত হয় ভালবাসার অনুরাগ। আবার কখনো বা কবিতা হয়ে ওঠে প্রতিবাদের ভাষা। যেমনটি চায় সমাজের শ্রমিক-যুবার, চাষা-কুলি আর পেশাজীবী সাধারণ মানুষ।
প্রতিটি দশকের কিংবা প্রতিটি শতকের কবিরা সবসময় তাদের নিজেদের এবং তাদের চারপাশের কথা বলেছেন। প্রকাশ করেছেন হৃদয় স্পন্দন, আকুতি কিংবা স্বপ্নাতুর প্রত্যাশা। এঁকেছেন আগত কিংবা অনাগত দিনের ভাষাচিত্র। ব্যক্তিগত আনন্দ বেদনা, ভাষাময়তা পেয়ে অত্যন্ত সত্য, সুন্দর ও স্বার্থক হয়ে ফুটে ওঠেছে কলমের নিপুন আছড়ে। আর এসব কথা, আর্তি, স্বপ্ন কিংবা চেতনা ভাষাহীনতায় অবরুদ্ধ ছিল গণমানুষের মনে। এজন্যেই একজন কবির লেখার সাথে সাধারণ মানুষ আত্মীয়তা বোধ করে।
যিনি কবিতা লিখেন তিনিই কবি। আরো বিশদভাবে বলতে গেলে, যিনি সমাজ জীবনের প্রাত্যহিক সকল ঘটনা, চাওয়া-পাওয়া, কিংবা স্বপ্ন শব্দ বনুনে ফুটিয়ে তোলেন, সাধারণ মানুষের সংস্পর্শে, মেধা-মননে, চলনে-বলনে কিংবা সামাজিকতায় আরেকজন সাধারণ মানুষ কবি হয়ে ওঠে। আরো সহজভাবে বলা যায়, সমাজের প্রতিটি মানুষই কোন না কোনভাবে কবি। কেউ কবি হয়ে ওঠে, প্রকাশিত হয় আবার কেউ বা নিভৃতচারী থেকে যায় অন্তরালে। কেউবা তাঁর কবিত্বের বিকাশ ঘটায় কেউ অবরুদ্ধ রাখে ইচ্ছায়-অনিচ্ছায়। প্রত্যেক দেশের, প্রত্যেক জাতির, প্রতিটি কবিই তাঁর কবিতার মাধ্যমে একটি দেশের, একটি জাতির, একটি সময়ের ইতিহাসকে জীবন্ত করে করে রাখে কলমের আছড়ে কিংবা বইয়ের পাতায়। সমৃদ্ধ করে ঐ দেশ জাতি কিংবা বিশ্বসাহিত্য সম্ভারকে। এজন্যেই কবিকে বলা হয় একটি জাতির স্বপ্ন দ্রষ্টা। কবির কবিতা হাজার বছর পরও প্রামান্য দলিল হয়ে রয়, তৎকালীন রীতি-নীতি, আচার-অনাচার, চিন্তা-চেতনা, জীবন-বোধ, ভাষা-সংস্কৃতি তথা সমগ্র সমাজ ব্যবস্থায়। কেননা সাধারণ মানুষের হৃদয় স্পর্শি কবিতা মানুষের অন্তরে গেঁথে থাকে, গেঁথে রয়।
কবি, কবিতা ও কবিত্ব
                           মনির হোসেন সোহাগ
বাংলা ছন্দের রূপরেখা গ্রন্থে মাহবুবুল আলম লিখেছেন, ‘প্রকৃতি ও জীবনের সান্নিধ্যে কবিমনে সৃষ্ট বিচিত্র ভাব যখন ছবির মত প্রত্যক্ষ এবং গানের মতো মধুর করে ছন্দোবদ্ধ বাক্যে প্রকাশ করা হয় তখন তাকে কবিতা বলা হয়’। যথোপযুক্ত শব্দ চয়ন, ছন্দময়তা, ভাষাচিত্র এবং ভাব কল্পনা প্রভৃতি বৈশিষ…Read More
মুজিব মানে
মনির হোসেন
মুজিব মানে বজ্রকন্ঠ
মুজিব মানে বাংলাদেশ,
মুজিব মানে স্বাধীনচেতা
মুজিব মানে ঐক্য বেশ। 
মুজিব মানে ন্যায়ের প্রতীক
মুজিব মানে সম্প্রীতি,
মুজিব মানে বটবৃক্ষ 
মুজিব মানে একনীতি।
মুজিব মানে মানবতা
মুজিব মানে অধিকার,
মুজিব মানে বজ্রমুটি
মুজিব মানে স্বাধিকার।
মুজিব মানে আশার-আলো
মুজিব মানে স্বপন,
মুজিব মানে শিশুর বুকে
স্বপ্নের হাজার বীজ বপন।
মুজিব মানে
মনির হোসেন
মুজিব মানে বজ্রকন্ঠ
মুজিব মানে বাংলাদেশ,
মুজিব মানে স্বাধীনচেতা
মুজিব মানে ঐক্য বেশ। 
মুজিব মানে ন্যায়ের প্রতীক
মুজিব মানে সম্প্রীতি,
মুজিব মানে বটবৃক্ষ
মুজিব মানে একনীতি।
মুজিব মানে মানবতা
মুজিব মানে অধিকার,
মুজিব মানে বজ্রমুটি
মুজিব মানে স্বাধিকার।
মুজিব মানে আশার-আলো
মুজিব মানে স্বপন,
মুজিব মানে…Read More
ফিরিয়ে দাও
মনির হোসেন
ফিরিয়ে দাও আমার শৈশব, বৃষ্টিস্নাত নদী
ফিরিয়ে দাও গায়ের আলপথ, কূজন নিরবদি।
ফিরিয়ে দাও ছোট্টবেলা, ভাবনাহীন ক্ষণ
সবাই মিলে বাবুর বাড়ি, ভেজায় ভাল মন।
ফিরিয়ে দাও সকালবেলা ঐ পুকুরের ঘাটে
খেলায় খেলায় সূর্যিমামা নামতো যখন পাঠে।
ফিরিয়ে দাও রত্মাদিদির ঐ আদরমাখা বোল্
পাপড়ি দিয়ে কী ফড়িং দিয়ে আনন্দে মশগুল।
ফিরিয়ে দাও বাগচি বাড়ি প্রজাপতির ডানা
সাত পৃথিবীর সকল খবর ছিল মোদের জানা।
ফিরিয়ে দাও খেলার সময় লাল পুতুলের বিয়ে
তারা এখন কোথায় গেল ছিলাম যাদের নিয়ে?
ফিরিয়ে দাও খেলার সাথী আর অনসূয়া মন
সবাই ছিলাম সবার সাথে অতি আপনজন।
ফিরিয়ে দাও ঐ হাসিটা যেটা লাল শাপলার মত
দিনে খুঁজি রাতে খুঁজি আজ সব হয়েছে গত।
১৫৫/১, সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা-১২১৬।
১৪-১১-২০২০ খ্রি.
ফিরিয়ে দাও
মনির হোসেন
ফিরিয়ে দাও আমার শৈশব, বৃষ্টিস্নাত নদী
ফিরিয়ে দাও গায়ের আলপথ, কূজন নিরবদি।
ফিরিয়ে দাও ছোট্টবেলা, ভাবনাহীন ক্ষণ
সবাই মিলে বাবুর বাড়ি, ভেজায় ভাল মন।
ফিরিয়ে দাও সকালবেলা ঐ পুকুরের ঘাটে
খেলায় খেলায় সূর্যিমামা নামতো যখন পাঠে।
ফিরিয়ে দাও রত্মাদিদির ঐ আদরমাখা বোল্
পাপড়ি দিয়ে কী ফড়িং দিয়ে আনন্দে মশগুল।
ফিরিয়ে…Read More
মনির হোসেন changed their profile picture
মনির হোসেন changed their profile picture
মুজিব মানে
মনির হোসেন
মুজিব মানে বজ্রকন্ঠ
মুজিব মানে বাংলাদেশ,
মুজিব মানে স্বাধীনচেতা
মুজিব মানে ঐক্য বেশ। 
মুজিব মানে ন্যায়ের প্রতীক
মুজিব মানে সম্প্রীতি,
মুজিব মানে বটবৃক্ষ 
মুজিব মানে একনীতি।
মুজিব মানে মানবতা
মুজিব মানে অধিকার,
মুজিব মানে বজ্রমুটি
মুজিব মানে স্বাধিকার।
মুজিব মানে আশার-আলো
মুজিব মানে স্বপন,
মুজিব মানে শিশুর বুকে
স্বপ্নের হাজার বীজ বপন।
মুজিব মানে
মনির হোসেন
মুজিব মানে বজ্রকন্ঠ
মুজিব মানে বাংলাদেশ,
মুজিব মানে স্বাধীনচেতা
মুজিব মানে ঐক্য বেশ। 
মুজিব মানে ন্যায়ের প্রতীক
মুজিব মানে সম্প্রীতি,
মুজিব মানে বটবৃক্ষ
মুজিব মানে একনীতি।
মুজিব মানে মানবতা
মুজিব মানে অধিকার,
মুজিব মানে বজ্রমুটি
মুজিব মানে স্বাধিকার।
মুজিব মানে আশার-আলো
মুজিব মানে স্বপন,
মুজিব মানে শিশুর বুকে…Read More