Profile Photo

মনির হোসেনOffline

  • Monirhossen
  • Profile picture of মনির হোসেন

    মনির হোসেন

    2 months, 4 weeks ago

    তুমি যে আমার
    মনির হোসেন

    তুমি যে আমার বুকের খাঁচার
    একটি পরাণ পাখি;
    এ দুনিয়ায় দৃষ্টি-দানে
    ললাট তলে আঁখি।

    তুমি যে আমার জোৎস্নারাতে
    স্নিগ্ধ আলোর শশী;
    তুলোট-গালে খুকির মুখে
    গোলাপ-ফোটা হাঁসি।

    তুমি যে আমার মাঠের দেশে
    সোনারঙের ধান;
    ভাটির টানে ভাঁসতে-ভাঁসতে
    মাঝির ভাটিয়ালি গান।

    তুমি যে আমার ফাগুন দিনে
    ফুলে আসা অলি;
    রাতের শেষে প্রাতের বেলা
    ফুল ফোটানো কলি।

    তুমি যে আমার বনে বনে
    কল গানের পাখি;
    বাদলা দিনে উঠোন কোণে
    নেচে যাওয়া শিখী।

    তুমি যে আমার আধাঁর-ঘরের
    প্রবেশ পথের চাবি;
    মনের অসিত দূরে যাওয়ার
    উদয়ীমান রবি।

    তুমি যে আমার শীতসকালে
    গায় জড়নো কাঁথা;
    বর্ষাকালে মাথার উপর
    টাঙিয়ে রাখা ছাতা।

    তুমি যে আমার হিজল-তলে
    পল্লী-গানের সুর;
    শীতে কুয়াশা ঘেরা সোনা-ঝরা
    মিষ্টি রোদের ভোর।

    তুমি যে আমার কত আপন
    উপমা নাই তার,
    তাই তো আমি বলে উঠি
    তুমি যে আমার, শুধু তুমি যে আমার।

    গাভীশিমুল, গৌরীপুর, ময়মনসিংহ
    ১৪ ফেব্রুয়ারি, ২০০১ খ্রি.

    2
    3 Comments

Friends

Skip to toolbar