Profile Photo

মনির হোসেনOffline

  • Monirhossen
  • মুজিব মানে
    মনির হোসেন

    মুজিব মানে বজ্রকন্ঠ
    মুজিব মানে বাংলাদেশ,
    মুজিব মানে স্বাধীনচেতা
    মুজিব মানে ঐক্য বেশ।

    মুজিব মানে ন্যায়ের প্রতীক
    মুজিব মানে সম্প্রীতি,
    মুজিব মানে বটবৃক্ষ
    মুজিব মানে একনীতি।

    মুজিব মানে মানবতা
    মুজিব মানে অধিকার,
    মুজিব মানে বজ্রমুটি
    মুজিব মানে স্বাধিকার।

    মুজিব মানে আশার-আলো
    মুজিব মানে স্বপন,
    মুজিব মানে শিশুর বুকে
    স্বপ্নের হাজার বীজ বপন।

    8
    3 Comments
    • মুজিব মানে চেতনা। কবির কবিতায় তার সুন্দর প্রতিফলন হয়েছে। শুভেচ্ছা ও স্বাগতম কবি।

    • কাঁদো বাঙ্গালী কাঁদো।

    • সুন্দর লিখেছেন। প্রীতি ও শুভেচ্ছা কবি।

Skip to toolbar