Profile Photo

মুনতাছির আহমেদOffline

  • MoontasirAhmed
  • Profile picture of মুনতাছির আহমেদ

    ❝তোমাকে খুব মনে পড়ে❞

    আমি যখন গভীর রাতে চাঁদের আলো দেখি,
    নীরবতার মাঝে তখন তোমাকেই শুধু খুঁজি।
    যখন বৃষ্টি নামার শব্দগুলো শুনি,
    জানালার পাশে বসে তখন তোমাকে খুব মনে করি।

    আমি যখন পুরোনো কোনো গান হঠাৎ শুনি,
    হারিয়ে যাওয়া স্মৃতির ভিড়ে লাবণ্য, তোমাকেই মনে করি।
    যখন একলা পথে হাঁটি নীরব হয়ে,
    মনে হয় তুমি আসবে, পাশে দাঁড়াবে এসে।

    আমি যখন গল্প লিখি, গল্পজুড়ে তুমি,
    প্রতিটি শব্দের আড়ালে লুকিয়ে থাকো তুমি।
    শেষ পাতাতেও থেকে যাও—
    আমার অসমাপ্ত গল্পের প্রিয় লাবণ্য তুমি।

    সবাই যখন নিজের মতো ব্যস্ত হয়ে যায়,
    তখন আমার মনটা শুধু তোমার কাছে যেতে চায়।
    আর যখন ঘুমের আগে চোখ দুটো বন্ধ করি,
    সবশেষে তোমার কথাই আসে—
    শূন্য হৃদয়ে তোমাকেই পড়ে মনে,
    ভুলিতে পারি না কোনো মতে।
    লাবণ্য, তোমাকে খুব মনে পড়ে।

    4
    5 Comments
    • আপনার লেখাটা খুব মায়াবী আর পড়ার সময় মনে হচ্ছিল একটা সুন্দর গান শুনছি। আমাদের গ্রুপের বাকি সবার লেখাতেও একটু লাইক-কমেন্ট করে অ্যাক্টিভ থাকলে দেখবেন আড্ডাটা আরও জমে উঠেছে।

    • শূন্য হৃদয়ের সবচেয়ে বড় শব্দ—“তোমাকে খুব মনে পড়ে।”

    • মুনতাছির আহমেদ, প্রতিটি ছত্রে ফুটে ওঠা গভীর অনুভূতি আর শব্দের বুনন হৃদয়কে গভীরভাবে ছুঁয়ে যায়। এমন সুন্দর রচনার পর অন্য সদস্যদের লেখায় লাইক কিংবা কমেন্ট করে আমাদের এই আড্ডাকে প্রাণবন্ত রাখার আমন্ত্রণ রইল।

Skip to toolbar