Profile Photo

মোঃ মশিয়ার রহমানOffline

  • Moshiar-Rahman
  • হাডুডু
    মো: মশিয়ার রহমান

    ছুঁয়ে দিলে মরে জ্যান্ত মানুষ, ছুঁয়ে দিলে হয় জ্যান্ত,
    মাতিয়ে রেখেছে এদেশের এই প্রান্ত হতে ওই প্রান্ত।
    ১২ জন করে প্রতি দলে তবু ১৪ জন মাঠে খেলে,
    মালকোঁচা মেরে, হাফপ্যান্ট পরে মোটাসোটা ক’টা ছেলে।
    উপস্থিত বুদ্ধি, ক্ষিপ্রতা, শক্তি, সাহস, দম যার বেশি,
    ধরে কভু তাকে রাখতে পারেনা যত হোক কষাকষি।
    কবির হোসেন টাইগার দেয় বাঘের মত গর্জন,
    টেনে ছিঁড়ে সে ঘরে ফিরে আসে এটাই যে তার অর্জন।
    নিজের ঘরেতে অপর পক্ষকে বাগেতে যদি পায়,
    চোখের পলকে সাতজনে মিলে একসাথে ঝাঁপ দেয়।
    অন্যের ঘরে গিয়ে যদি কেহ একবার ফিরে আসে,
    দর্শকের দিকে চোখ মোটা করে তাকিয়ে সে যে হাসে।
    ডুডু, কপাটি, কাবাডি, টেক-টেক নানা নামে দেয় ডাক,
    সাড়াশির মত ধরতে গেলে সে ব্যাঙ সম দেয় লাফ।
    হাডুডু মোদের জাতীয় খেলা অপচয় মোটে নাই,
    আবাল বৃদ্ধ বনিতা সকলে নির্মল আনন্দ পায়।

    3
    2 Comments
    • চমৎকার একটা বিষয় তুলে ধরেছেন কবিতায়! চোখের সামনে গ্রাম বাংলার প্রিয় হাডুডু খেলার এক দৃশ্যপট ভেসে উঠল! অনেক দিন শুনিনা সেই হা.. ডু.. ডু.. ধ্বনি! আমার নানা ছিল আশেপাশের দশ গ্রামের সর্বসেরা হাডুডু খেলোয়াড়! আজ হারিয়েছি তাকে, হারাতে বসেছি এই ঐতিহ্যবাহী খেলা!

    • রাতে হাডুডু খেলা ভালো। অভিনন্দন।

Friends

Skip to toolbar