Profile Photo

Mostakim rahman shiponOffline

  • Mostakimshipon@12
  • Profile picture of Mostakim rahman shipon

    Mostakim rahman shipon

    • 5 years ago

    এই শহর

    এই শহর ভালোবাসতে জানে
    তোমার আমার প্রিয় চিরকুটে
    নিয়ন আলোয় জ্বলন্ত সিগারেটে

    এই শহরে

    মার্চের সকালে ফাক গলে ঢুকে গেছে কোভিড
    নষ্ট করেছে অতীত, করেছে নস্টালজিক

    প্রাক্তনের শহর হারিয়েছে গন্ধ
    রাস্তার রিক্সা হয়ে গেছে বন্ধ

    কোভিডের বিকেলে

    বন্ধুদের আড্ডায় উঠেনা ধোঁয়া
    চেনা প্রেমিক হারিয়ে গেছে শূণ্যতায়
    বিবাদের সুর বাজিয়েছে ভায়োলিন
    সেমিস্টার হয়েছে অনলাইন

    এই শহর
    হারিয়েছে সকাল হারিয়েছে বিকেল
    প্রেমিকারা ফিরুক ঘরে নিয়ে সেকাল

    🖤❤️
    লকডাউনে ঘরে বসে লিখেছিলাম।
    ফেসবুকে ম্যাসেজ দিলে খুব খুশী হইতাম।
    Fb:Mostakim shipon

    9
    6 Comments
    • আরও লিখুন, কবি বন্ধু ! কবিতাটি অসাধারণ হয়েছে !

    • “এই শহর
      হারিয়েছে সকাল হারিয়েছে বিকেল
      প্রেমিকারা ফিরুক ঘরে নিয়ে সেকাল” খুব সুন্দর! শুভেচ্ছা নেবেন।

    • শহর এক ্মায়াময় আবাশ; সাজিয়ে রাখে মরিচিকার ডালি। অভিনন্দন।

    • অনেক সুন্দর পুরো কবিতাটাই । শহরের মায়াজালে আমরা বন্দী ।। আরও পড়তে চাই ।ধন্যবাদ ।

    • ছন্নছাড়া শহরে ছন্দপতন। প্রীতি ও শুভেচ্ছা কবি।

Skip to toolbar