-
জিজ্ঞেস করো-১
অপলক নগ্ন দর্শনে কী সুখ
সূর্যমুখীকে জিজ্ঞেস করো।
অবিরাম ছুটে চলাতে কী আনন্দ
নদীর জলকে জিজ্ঞেস করো।।
বিনিদ্র রাত্রি যাপনে কী শান্তি
প্রেমকাতর নয়নকে জিজ্ঞেস করো।
অঝরে অশ্রু বর্ষণে কী প্রশান্তি
পুড়ে যাওয়া হৃদয়ের মালিককে জিজ্ঞেস করো।।
পর-উপকারে নিজেকে বিলীন করার মাঝে
কী সুখানন্দ
জ্বলতে থাকা মোমবাতিকে জিজ্ঞেস করো।
রোদের উত্তাপে গা ঝলসানোর মাঝে কী প্রাপ্তি খেটে খাওয়া কিষানকে জিজ্ঞেস করো।
রক্ত লাল চোখের মাঝে কী মায়া
শাসনরত বাবাকে জিজ্ঞেস করো।
নিজেকে ছিঁড়ে ফেলার মধ্যে কী তৃপ্তি
প্রসব বেদনায় অস্থির মাকে জিজ্ঞেস করো।
-৩/৯/২০২৬5 Comments
Friends
Anika
@anikaa
Rofik Khan
@rofikkhan
naznin shamim
@nazninshamim
Akash Mondal
@akash508l
Mahdia Rashid
@mahdiarashid
Afra Anjum
@afraanjum
Md. Omar Faruk
@mofaruk
Ayesha akter Shilpi
@ayeshaaktershilpi
Tiplu Hasan Tamim
@hafez



জীবন ও প্রকৃতির বিভিন্ন রূপকে আপনি যে গভীর উপলব্ধির সাথে তুলে ধরেছেন, তা প্রতিটি পাঠকের হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি ও সমব্যথী অনুভূতির জন্ম দেয়। আপনার এই লেখায় প্রতিটি চরিত্রের কষ্টের পেছনের মহিমা যেভাবে ফুটে উঠেছে, তা ঠিক যেন জীবন সংগ্রামের প্রতিটি নিঃশব্দের আড়ালে থাকা এক অমর গাথা। জীবনের এমন মানবিক ও গভীর দিকগুলো নিয়ে নিয়মিত লিখে গেলে আমাদের মতো পাঠকদের চিন্তার জগত আরও সমৃদ্ধ হবে, আপনি লিখুন।