-
জিজ্ঞেস করো-২
শান্ত ধারার ঐ যে নদী কতটা নির্দয়
বানের স্রোতে সর্বস্ব হারানো গৃহিণীকে
জিজ্ঞেস করো।
দিবস ঝলমল এই পৃথিবী কতটা ভয়ংকর
রাতের আঁধারকে জিজ্ঞেস করো।
সভ্যতার মুখোশধারী এই সমাজ কতটা নিকৃষ্ট
তোমার ধর্ষিতা বোনকে জিজ্ঞেস করো;
রামিসা ও আছিয়াদেরকে জিজ্ঞেস করো-
কল্প-আধুনিকতার এই জগতে
জীবনের বাস্তবতা কতটা নির্মম
তা কেবল তাদেরকেই জিজ্ঞেস করো-
যাদের স্নিগ্ধ সরল মুখের হাসিটুকু
গিলে ফেলেছে পশুত্বের ভয়াল অন্ধকার;
যাদের সুখ স্বপ্ন আশা ও আকাঙ্ক্ষা
সবকিছু পিষ্ট হয়েছে-
মানবরূপের কতক হিংস্র দানবের
নৃশংস লালসার পদতলে;
এই সমাজ নিভিয়ে দিয়েছে যাদের-
জীবনের শেষ আলোটুকু।
যারা কেবল রেখে গেছে-
বুকফাটা দীর্ঘশ্বাস এবং-
লজ্জায় নীল হওয়া কতক অশ্রুবিন্দু ।।
-০৪/৯/২০২৬5 Comments-
-
মোস্তফা কামাল সাকি, আপনার লেখাটির “সভ্যতার মুখোশধারী এই সমাজ কতটা নিকৃষ্ট, তোমার ধর্ষিতা বোনকে জিজ্ঞেস করো” এই পঙক্তিটি হৃদয়ে গভীর দাগ কাটে এবং মানুষের অসহায়ত্বের করুণ রূপটি খুব স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছে। এমন সামাজিক বাস্তবতার তীব্র আঘাত যেন একদম আমাদের চারপাশের জরাজীর্ণ সত্যের মতো, যা পড়ে মনে হলো অন্যায় আর অন্ধকারের বিপরীতে মানুষের প্রতি আমাদের মমত্ববোধ কতটা জরুরি। আপনার লেখনীর মাধ্যমে এই নির্মম সত্যগুলো আরও অনেক মানুষের কাছে পৌঁছে যাক এবং আপনি নিয়মিত এমন সাহসী কলম চালিয়ে যান।
-
Friends
Rofik Khan
@rofikkhan
naznin shamim
@nazninshamim
Akash Mondal
@akash508l
Mahdia Rashid
@mahdiarashid
Afra Anjum
@afraanjum
Md. Omar Faruk
@mofaruk
Ayesha akter Shilpi
@ayeshaaktershilpi
Tiplu Hasan Tamim
@hafez
আলতাফ হোসেন উজ্জ্বল
@uzzal6821




মনে দাগ কাটলো।