Profile Photo

মোস্তফা কামাল সাকিOffline

  • mostofakamal
  • গায়ের গন্ধে অন্ধ প্রেম

    মৌমাছি কানা কানি
    করে ফিস ফিস
    সবুজের বুকে ঝুলে
    সোনালি ধানের শীষ।।

    গাছে গাছে ডালে ডালে
    ভ্রমরের নাচন
    আহা কি মায়া তাতে
    লাগে মধু-মতন।।

    বেড়া বেয়ে চালে উঠে
    লাঊশাকের পাতা
    পরনালার খাদে বাড়ে
    কচি কচি লতা।।

    ওহে ও গাঁয়ের মাটি
    তব গায়ের সোঁদা গন্ধ
    তোমারি প্রেমে আমি
    হয়ে যাই অন্ধ ।।
    -২২/০৯/২০২৬

    6
    7 Comments
    • কবিতার ভাঁজে ভাঁজে যে মানবিক স্পন্দন, সেটাই সবচেয়ে বেশি টেনে রাখল।

    • আপনার লেখায় প্রকৃতির সজীব চিত্রগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, বিশেষ করে গ্রামীণ নিসর্গ ও সোঁদা মাটির ঘ্রাণের বর্ণনা হৃদয়ে গভীর প্রশান্তি ছড়িয়ে দেয়। প্রতিটি চরণের ছন্দগুলো যদি আরও কিছুটা গুছিয়ে নেওয়া যায়, তবে পাঠকদের মনে গভীরতর অনুভূতির ছাপ রেখে যাবে বলে আমার বিশ্বাস। আপনি একইভাবে আপনার আবেগগুলো শব্দের বুননে প্রকাশ করে যান, আপনার এই চমৎকার সৃজনশীলতার যাত্রা আরও অনেক দূর এগিয়ে চলুক।

    • সুন্দর গ্রামের বর্ণনা দিয়েছেন

    • গাঁয়ের মাটির সোঁদা গন্ধে প্রকৃতি আর শিকড়ের ভালোবাসা এক মধুর মায়ায় জড়িয়ে আছে….🖤

    • মোস্তফা কামাল সাকি, আপনার কবিতার “ওহে ও গাঁয়ের মাটি, তব গায়ের সোঁদা গন্ধ” লাইনটা পড়ে একদম গ্রামবাংলার সেই পরিচিত মাটির ঘ্রাণ মনে পড়ে গেল। গ্রামীণ প্রকৃতির এমন সুন্দর আর সহজ বর্ণনা পড়তে সত্যিই খুব ভালো লাগে। লেখাটা বেশ চমৎকার হয়েছে, অনেক শুভকামনা রইল আপনার জন্য।

    • গ্রামের সহজ সরল জীবন আমাকে প্রতিনিয়ত টানে।

Friends

Skip to toolbar