-
হাইকু
মতিউর রহমান
১.
বিজন ভূমি
তাকিয়ে অনিমেষে
কোথায় তুমি২.
ছুটছে অশ্ব
খুরতে কাঁপে ক্ষিতি
লোলিত বিশ্ব৩.
সতত দিনে
পিরান দস্তে ঘুরি
নাও গো কিনি৪.
কুহেলী ঢেকে
শিশির ভেজা ঘাস
বিহঙ্গ ডাকে৫.
কি ডাকে ঝি ঝি
জ্বলে দেখি খদ্যোত
তিমির রাত্রি৬.
যাও হে রাহী
লহমার গতিতে
সবারে ছাড়ি৭.
র্নিভয়ে দাঁড়া
পেরিয়ে নদী গিরি
হ রে ভূ সেরা9 Comments-
দেশে র কবিতা বাজারে হাইকুর প্রচলন বলা চলে বিরল। হাইকুর মূলত জাপানিদের তৈরি। যার মূলনীতি বা গঠনকৌশল হলোঃ এটা অবশ্য তিনটি চরণ হবে এবং অবশ্য ই এটা ৫,৭,৫ মাত্রাবিশিষ্ট হবে। তাছাড়া এটা দ্বারা বিভিন্ন ঋতু বৈচিত্র্য কে তুলে ধরা হয়। এছাড়া ও কোন ছবি কে সহজে অল্প কথায় তার মূলভাবটা ও তুলে ধরা হয় হাইকুর মাধ্যমে। হাইকু ৩ চরণের হলে ও এর ভাবার্থ ব্যাপক। যা কখনো সাধারণ অর্থে বোঝানো সম্ভব নয় অনেক ক্ষেত্রে। হাইকু ও বিভিন্ন ভাষা দেশ সাহিত্য অনুসারে পরিমার্জিত হয়েছে। তবে সর্বাধিক ভাবে হাইকুর প্রধান বৈশিষ্ট্য হিসেবে, ৩ চরণ এবং ৫;৭;৫ মাত্রা বেশি গ্রহণ যোগ্য। যা আমার হাইকু তে রয়েছে। যদিও অতি পন্ডিত কবিরা সাহিত্যের অতি ক্ষুদ্র এ অংশ কে মানিতে নারাজ তবুও, হাইকু,রুবাইয়াত, লিমেরিক এগুলো কাব্য সাহিত্যে ব্যাপক প্রভাব রাখতে পারে। আসলে লিমেরিক বা হাইকু এসব ক্ষুদ্র কাব্য দেশের কবি বাজারে খুবই কম। আশা করি এসব সাহিত্য চর্চার মাধ্যমে নবীন হতে প্রবীণ সবার জন্য সাহিত্যের নব এনে দিবে।
Friends
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
মাহ্দী সাকিব
@mahdi-sakib
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
Md.Emamuzzaman Wahedi
@emamuzzaman
Kazi Zuberi Mostak
@kazi-zuberi-mostak
Ariful Islam Bhuiyan
@arifbhuiyan1979
Foyzur Khan
@foyzur-khan
Md. Nur Alam (এইচ. এম নুর আলম)
@nuralam
Humayun Kabir Surjo
@humayunkabir-surjo


চমৎকার! স্বাগতম তুলটে।