Profile Photo

Nahar moynaOffline

  • moyna
  • Profile picture of Nahar moyna

    Nahar moyna

    • 5 months ago

    অন্তরে তরঙ্গ

    নাহার সুলতানা ময়না
    আমি দুবলা চরে আমার নাম লিখে এসেছি
    হালকা একটা ডেউয়ের ঝাপটা এসে
    নামটা হয়তো মুছে দিবে,
    আমি ক্ষনিকের জন্য সমুদ্রের কাছ থেকে
    চর টা কে ক্রয় করেছি, নাম লিখবো পা ভেজাবো
    আনন্দ টা একান্তই আমার সেটা আমারি রবে।
    ইচ্ছে করছিলো আজন্ম কালের জন্য
    সমুদ্রের উত্তাল ঢেউ গুলোকে নিজের করে নিবো,
    কিন্তু পারিনি সাধ্য যে সীমিত
    এতো সৌখিনতা এতো বিলাসিতা কোথায় পাবো।?
    পুনরায় কিছুটা ক্ষণের জন্য উচ্ছলতাকে ক্রয় করেছি জন্মান্তরের অশ্রুর বিনিময়ে,
    স্বপ্ন ছিলো হাঁটু জলে নেমে ঝাপটে ধরবো
    ঢেউয়ের ঝুটি সময়ে অসময়ে।
    বালুকাবেলায় হেঁটে হেঁটে বহু দূর হেটেছি,
    নুনা জলে ভেসে ভেসে কখনও স্বপ্ন ছুয়েছি।
    মেঘমালা কখনও উপচে পরেছে আমায় গায়,
    এক অনাবিল অনুভূতি, উষ্ণ ছোঁয়ায়।
    উপরে নীল আকাশ পূর্ণযৌবনা চাঁদ
    তারায় তারায় খচিত মায়াবী রাত।
    সাগরে অথৈজলে জলযানে ভেসে ভেসে
    আমি হৃদয়ের উল্লাস চেয়ে নিয়েছি
    কয়েকটা দিনের জন্য,
    বাতাসে সুরের ধ্বনি প্রকৃতির নির্মল নির্জাস
    আমি বিমোহিত, আমি প্লাবিত, আমি ধন্য।
    আমার অর্বাচীনতা, আমার মলিনতা
    সমুদ্রের নুনা জলে বিক্রি করে এসেছি
    তাই আজ আনন্দ উল্লাসে মন ভাসিয়েছি।

    3
    4 Comments
Skip to toolbar