Profile Photo

তিমিরে আসক্তOffline

  • mp3010
  • প্রথম প্রণয়ের বিনাশ ঘটিয়ে দ্বিতীয় সত্ত্বার আগমন হয়
    তবে কি এখনি বিদায়ের সময় নয়?
    তোমার স্বত্ত্ব এমনি রতন
    হীরাকে নয় ,তোমাকেই আমৃত্যু করিব যতন।

    7
    2 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 27 August 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • প্রতিটি বৃষ্টিকণায় ঝড়ে পড়ুক আমার শত অব্যক্ত অনুভূতি, প্রতিটি বৃষ্টিকণায় ধুয়ে যাক তোমার শত অভিযোগ, প্রতিটি বৃষ্টিকণা মুছে দিক তোমার সব যন্ত্রণা, প্রতিটি বৃষ্টিকণায় জাগ্রত হোক তোমার মস্তিষ্কে মৃতপ্রায় প্রতিটি কণা, প্রতিটি বৃষ্টিকণায় লিখা থাকুক আমাদের গল্প ।

    7
    3 Comments
    • বৃষ্টি মানেই একরাশ আবেগের ছড়াছড়ি !
      অনেকদিন আপনার লেখা পেয়ে খুব ভালো লাগলো মঞ্চবন্ধু, ভালোবাসা নেবেন !

    • প্রতিটি বৃষ্টিকণায় জাগ্রত হোক তোমার মস্তিষ্কে মৃতপ্রায় প্রতিটি কণা, প্রতিটি বৃষ্টিকণায় লিখা থাকুক আমাদের গল্প ।-দারুণ!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 22 August 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • আজি ভাদ্র শ্রাবণে
    তুমি ডুবে রও শিহরণে!
    কানায় কানায় পূর্ণ মোর নেত্র
    অশ্রুবানে অন্ধ আমি
    লিখছি শত পত্র–যদিও তা বেনামি।
    আমার এই অসাড় দেহ-মন
    শিহরিত হবো, নেই যে এমন পবন,
    খুঁজছে তোমায় অহর্নিশি
    তুমিই যে মোর প্রিয়জন!

    8
    5 Comments
  • আজ শুক্রবার, ১৬ ই আগস্ট, আমার ২য় মহপ্রয়াণ, আগস্ট যেন আমার শোক যুক্তের মাস। আজ থেকে ৩ বছর আগে তোমার বিচ্ছেদে আমি জীবন্মৃত হই , সেই থেকে তোমায় শুধু গহীনে ধারণ করি। তোমার অপমান সইতে না পেরে মরে যেতে গিয়েও হেরে যাই, নিয়তি কি দেখ! যে মানুষটা অহর্নিশি আমার মৃত্যু চাইত সেদিন তিনি আমায় বাঁচালেন।
    তোমার সাথে আমার আত্মার সম্পর্ক , এক জনমে তা বিচ্যুত…Read More

    7
    2 Comments
  • চারিদিকে ঘৃণার অজস্র বহ্নি
    ঝড়ছে শত বিষাদের বাণী।
    নির্জনতার মহাসিন্ধুতে
    তুমি আমি একলা
    আজও ভাঙ্গেনি মোদের নিরবতা
    তবুও প্রিয়তমা!–তোমায় বলছি,
    অদ্য ফাগুন খানি শুধু যে তোমারি জন্নি।
    তুমি বুঝিবে না জানি,
    তুমি ডুবে রও সহস্র সিন্ধুর নির্জনতায়
    নয় ফাগুনের মহাসমারোহ
    নয় শ্রাবণ ঢল
    তোমার জন্য দিলাম একবিন্দু নিরবতার জল।

    8
    3 Comments
    • তোমার জন্য দিলাম একবিন্দু নিরবতার জল- সুন্দর

    • আহা কি আকুলতা ! অপূর্ব !

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 31 July 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • বিদায় বলো না বন্ধু, তোমার প্রস্থানে যে শেষ হবে আমার সব উপাখ্যান!
    অন্তত লেখা তুমি বেঁচে রও শত নয় সহস্র বছর।

    4
    1 Comment
  • তুমি সহস্র আলোক দূর
    সত্যি বলছি আজ তোমায়
    শুধু তোমার স্মৃতিই মধুর।

    7
    1 Comment
  • আজ হৃদয়ের বৈশাখে
    দিলে না তুমি সাড়া!

    আজ হৃদয় শ্রাবণে
    মেঘেরা দিচ্ছে তাড়া!

    10
    5 Comments
    • অভিমানী মেঘ যাক উড়ে যাক!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 03 July 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • বৃষ্টির দিনে বৃষ্টির কবিতা দারুণ লাগে, আপনার কবিতা সুন্দর হয়েছে।

  • পৃথিবীর সবচেয়ে ভয়ংকর কাজগুলোর একটি হলো , অনিশ্চিত অপেক্ষা। যা তোমার গেছে তা আর আসবে না তবুও মানুষ অনতিকাল সুখের লাগি সহস্রকাল অপেক্ষা করে, অপেক্ষান্তে একদিন মহাকালে হারায়!

    8
    4 Comments
  • তোমার সুখ কখনো আমাকে আহত করে না বরং তোমার বিষাদ আমাকে বিমর্ষ, বিষণ্ণ কিংবা উদগ্রীব করে তোলে।

    8
    3 Comments
    • ইহাই বোধ করি প্রেম

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 01 July 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • অভিনন্দন মঞ্চবন্ধু!

  • কবিতা : অপেক্ষান্তে (প্রিয় কাঠগোলাপ)
    অহর্নিশির ঘোর, তুমি আমি ২০মিটার দূর
    তোমার অসহ তৃষ্ণায়, পুড়ছি আমি
    কত শত বাহনা দিয়ে পুড়েও তুমি রও দূরেই।
    আমার এই প্রভাতখানি, জানি তুমি বুঝতে চাওনি
    শৈশবে এক রাতে পুড়েছিল দেহ, এমনি করে
    আজ দেহে লাগেনি বহ্নিস্পর্শ কিন্তু হৃদখানা বিষণ্ণ
    তবুও গেলাম যে সব সয়ে।
    আকাশ পানে একদৃষ্টে ক্ষণকাল
    মাতাল আকাশ, তীব্র আঁধার, আ…Read More

    6
    2 Comments
  • তুমি সেই অন্তহীন ভালোবাসা, যার অন্ত যেখানে বায়ু ও পানির অস্তিত্ব নেই!

    5
    1 Comment
  • সততার প্রতিদান
    আঘাত নয়তো সহস্র দহনের ঘ্রাণ
    সাথে থাকবে অহর্নিশি অপমান!

    9
    3 Comments
  • যদি ফুরিয়ে যায় কথন
    তুমি ভেবো না আমিও তোমারি মতন!
    যদি ফুরিয়ে যায় স্বপন
    ভেবো না আমায় আপন!
    যদি ফুরিয়ে যায় তোমার নিবেদন
    আমি করছি তোমার আত্মার তরে একটি আবেদন
    যদিও তা নিছক বিনোদন
    তবুও তুমি আন্দোলিত করো মোরে, শয়নে-স্বপন।

    6
    4 Comments
  • তোমার শূন্যতা আমাকে আহত করেনি
    আমি আহত হয়েছি , আমার প্রতি তোমার নির্লজ্জ আবেগে!
    যা আমায় ডুবিয়েছে অনন্ত মহাকালে!

    5
    2 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 21 May 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • খুব সুন্দর!
      জনপ্রিয়তার অভিনন্দন মঞ্চবন্ধু!

  • শ্রাবণ যুদ্ধে কেটে যায় অহর্বষ
    উপভোগ্য ফাগুন সে-তো সহস্র আলোক দূর!

    3
    2 Comments
    • অন্তহীন এই অপেক্ষা, কবে ফিরে আসবে ভালোবাসা!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 15 May 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • একটু কথা বলবা?
    না!
    কথা যদি না-ই বলবা, তবে অদৃশ্যে কেনো খুঁজো আমায়?
    –তোমার জন্য হৃদয় জুড়ে সিন্ধুসম অনুভূতি, যদি না খুঁজি তবে প্রাণের অস্তিত্ব বিলীন হবে যে!
    –থাক তুমি বেঁচে , আমার হয়ে হাজার বছর ধরে!
    — আমি অদৃশ্যেই খুঁজি বাকি বসন্ত ঝড়ে!

    আচ্ছা একবার কথা বললে কি এমন ক্ষতি?
    — নয় বছর পরে একদিন!
    আজ নয় কেন?
    –তৃষ্ণায় আরও পুড়তে হবে যে।

    3
    2 Comments
  • Load More Posts
Skip to toolbar