Profile Photo

তিমিরে আসক্তOffline

  • mp3010
  • প্রেম হলো দুই আত্মার এক হবার অসম যুদ্ধ,
    প্রণয়ে বিচ্ছেদ বলে কিছু নেই,
    যা আছে তা হলো আপাদত বাঁচার জন্য সাময়িক কিংবা দীর্ঘস্থায়ী বিরতি।

    5
    1 Comment
  • তুমি আমার কল্পনায় সিন্ধু
    বস্তুত তুমি আলোক দূরে একটি বিন্দু!

    4
    1 Comment
  • আবার কথা হবে–যখন বুঝতে পারব, যাত্রা পথে আর বিরতি নেই!
    শুভ সকাল

    4
    3 Comments
    • শুভকামনা

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 06 December 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • তবুও মানুষ ভালোবাসে
    –হয়তো ফলাফল শূন্য
    নয়তো অনন্ত অসীমে পরিপূর্ণ!
    সুন্দর পথ অন্তহীন
    যদিও এই পথ তুমিহীন!

    3
    2 Comments
  • তুমি কত বোকা! আমাকে বুঝো না!
    —আমি ভালো থাকা কিংবা ভালোবাসার সংগ্রামে নেই, আমার সংগ্রাম স্ব-বিলীন থেকে নিজেকে বাঁচানো!

    2
    1 Comment
  • তোমার চল্লিশ হোক
    তারপর আবার—তোমার সাথেই প্রণয় হোক!
    ~অন্তরীণ

    3
    2 Comments
    • তবে তাই হোক 🙂

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 01 December 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • রম্য: মোকলেত

    নাম তার মোকলেত
    ওজন হইল তার দশ
    ভাবখানা এমন—শহরজুড়েই যশ!
    দেখতে মানব—চিন্তাগুলো অভিনব
    কথায়-কথায় ‍মুখ বাঁকায়
    নিম্ন দিয়ে ঊর্ধ্ব চালায়।
    নিজেরে ভাবে চৌকস
    আসলে সে খালি কলস!
    যুক্তি না পাইলে, রেগে যায়
    মাঝে মাঝে ভয় দেখায়
    কেউ ডরায়, কেউ ন-ডরায়।
    করতে জানে না সম্মান
    নিকৃষ্ট চিন্তাই তার প্রাণ,
    মন যে তাহার বিষাক্ত
    কারও ভালো দেখলে জ্বলে
    ক্ষ…Read More

    6
    4 Comments
    • নিজেরে ভাবে চৌকস
      আসলে সে খালি কলস!
      মাঝে মাঝে ভয় দেখায়
      কেউ ডরায়, কেউ ন-ডরায়।
      মন যে তাহার বিষাক্ত- আশেপাশে এমন ম্যালা আছে!

    • অপ্রকাশিত সত্য…

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 30 November 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • যুদ্ধরত দু’টি দেশের মাঝেও সমঝোতা হয়
    অথচ তুমি আমার কল্পনার চেয়েও অনেক দূরে।

    2
    1 Comment
  • তোমার হৃদয়ের পানে
    আমার এই অবস্থান ধর্মঘট,
    এই প্রহরে শেষ হবে না
    হৃদ গহীনে, তোমার নামে –শত নয় সহস্র জট!

  • তোমার মুখ (কথা ) ও বুক (বিশ্বাস) এর যোজন দুই সমকোণ!

    2
    1 Comment
    • অর্ধ চন্দ্রে চাঁদা, দুই সমকোণে ধাঁধা, কবিরা বুঝে, চরণের ভাঁজে
      কথা ও বিশ্বাস শুধুই নির্ভুল কবিতা।

  • জানি প্রত্যাশা রবি উদিত হবে না আর কোনোদিন
    বেসুরে গাইব বিরহ গান—চিরদিন।

    3
    1 Comment
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 25 November 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • আমার কবিতা কিংবা লেখাগুলো আমার মতো এত অভিমানী নয় যে, তারা নিস্তব্ধ আঁধারে নিঃশব্দে ঘুমাবে, আমার কবিতারা অহর্নিশি শুধু তোমাকে ঘিরে আবর্তিত হয়।

    2
    1 Comment
  • কি চাও?
    —বিষাদের আরও দুই-একটি চয়ন।
    —আচ্ছা!
    বিরহ কিংবা বিষাদের দহনে, লেখকের গহন পুড়ে ভস্ম হয়ে যাওয়া ছাইয়ের স্তুপ থেকে, বাতাসে যে কয়েকটা ছাই উড়ে তা হলো কবিতা, স্তুপে যা রয়ে যায় তা হলো উপাখ্যান।

    3
    1 Comment
  • তীব্র নিন্দের নয় —গীত হোক মায়াবন্দের!

  • তোমার শহরে যদি নিভে যায় সব আলো
    তবে খুঁজো না প্রিয় আমায়,হবে যে এলোমেলো!
    কোনো এক সোলার লাইটের নিচে দাড়িয়ে
    তুমি খুঁজো নিজেকে— ঠিক তোমার মতো করে,
    সত্যি বলছি খুঁজে পাবে তোমায়।

    যদি না পাও কোনো সোলারের আলো
    তবে মিটমিট জোনাকি দিবে আধো আলো
    ভরবে মন, সারবে রোগ—গহন হবে মুহূর্তে ভালো।
    আমার বিষণ্ণতায় তুমি ডেকো না আমায়
    ঊনপঞ্চাশ ভাগ ভগ…Read More

  • # প্রণয় ভাবনায় সিন্ধু তীরে গুনছি মাতাল ঢেউ

    এত এত লোকরে বলে কি লাভ বলো?
    আবার যদি আসে প্রণয়ের সকাল
    তুমি আমি চুপিসারে হবো মাতাল।
    দুঃখ বিষাদে গেল বেলা শত
    হবো তোমার প্রাণে আরও একটিবার নত
    যদিও ভাবনার ফারাক মোদের দুই মেরুর মত!

    6
    2 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 22 November 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • ধরো, আর দেখা না মিলল
    তুমি ভালো না বাসলে,
    তবুও তোমার স্মৃতি আমাকে রোজ কল্পনায় ভাসাবে
    তাহলে তুমি কিভাবে হারাবে?

    7
    3 Comments
    • ধরো, আর দেখা না মিলল
      তুমি ভালো না বাসলে,
      তবুও তোমার স্মৃতি আমাকে রোজ কল্পনায় ভাসাবে
      তাহলে তুমি কিভাবে হারাবে? অসাধারণ

    • এই থেকে যাওয়াটাই দহন

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 21 November 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • নীলনগরের সেগুনতলা, মিলত সেথায় শালিকের মেলা, এলো ঝড় মিধিলি!
    সেগুন তলায় আজ কাকের ঝাঁক
    শালিকের নেই আজ বাসন্তিক হাঁক-ডাক!

  • নিম্নচাপ কখনো কখনো ঘূর্ণিঝড়ে রুপান্তরিত হয় আবার কখনো এমনি চলে যায়, তোমার জন্য আমার টান কিংবা মান কোনটাই কমে না, তাই আমি যেতেও পারি না আবার থাকতেও পারি না। তাই এটি মহাসংচাপ!

    5
    1 Comment
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 18 November 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • যদি বসন্তে আবার সন্ধ্যে নামে
    তবে এসো মোর দুই নয়নে!
    জ্যোৎস্নার স্থলে, তোমার ঢলে
    নিদ্রায় হারাবো গহীন তলে।

    5
    1 Comment
  • Load More Posts
Skip to toolbar