Profile Photo

তিমিরে আসক্তOffline

  • mp3010
  • Profile picture of তিমিরে আসক্ত

    তিমিরে আসক্ত

    2 years, 7 months ago

    কবিতা: নীলের বিদ্রোহ

    অভিমানের কিংবা অভিযোগের বিদ্রোহে
    মন বারংবার সাতরায়, তোমারি বায়ে!
    স্বাধীনতা বিসর্জন দিয়ে মন চেয়েছিল তোমায়
    তুমি দুঃখ তটিনীর শামুকরে পাঠালে অজানায়।
    খুঁজি, খুঁজছ আজ রাতনিশি
    মন সে-তো থাকে তোমার কাছে অহর্নিশি।
    ভুলে সব লাজ কিংবা কাজ
    চাইছো কি তৈরি হোক—আরও একটি ফাঁদ?
    চলো আজ বিদ্রোহ থামিয়ে বিপ্লব করি
    মশাল জ্বালিয়ে এই পথেই দুটি নবপথ গড়ি,
    নব দুই পথের দুই প্রান্ত বিন্দু
    একদিন আঁকব সবুজ সিন্ধু।

Skip to toolbar