-
বসন্ত এসে গেছে! জানতেই পারতাম না যদি না সেদিন শিমুল ফুলগুলো দেখতে না পেতাম। ভালো আছি বলছি কারণ জিজ্ঞেস করার মতো কেউ নেই।
যদি একবার কেউ জিজ্ঞেস করতো তবে মনে জমে থাকা কথাগুলো শিমুল ফুলের রক্তিম রঙ ধারণ করতো ।
নিজেকে সবকিছু থেকে দূরে সরিয়ে রাখার একটা প্রবণতা কাজ করছে। জানি না কেন। কিন্তু এই কেন এর উত্তর জানা না থাকলেও নিজেকে সবকিছু থেকে দূরে সরিয়ে নিচ্ছি।
এখন একমাত্র নিজের ছায়া আর আয়নার সামনে দাঁড়ালে যাকে দেখতে পাই তার প্রতি মোহ এবং ভালেবাসা দুটোই বেশি কাজ করে। তবুও কেউ জিজ্ঞেস করছে না কেন বিষন্ন আমি?
একটা কালো শাড়ি পড়ে ফুল দোকান থেকে লাল গোলাপ কিনবো ভাবলাম। কিন্তু জানি না কেন আজ লাল গোলাপের চেয়ে বেগুনি রঙের অর্কিডের প্রতি বেশি টান অনুভব করছি।
একা এক দীঘির কাছে বসে নিবেদন করছি সব ব্যাথা। কেউ এসে জিজ্ঞেস করছেনা কে তুমি?কেমন আছ? কার তুমি?
তবে বলতাম আমি এক বিষন্ন বিরোহী আত্মার দৈহিক রূপ যাকে বসন্ত আর আকৃষ্ট করতে চায় না, লাল গোলাপ তার ছোঁয়া পেতে চায় না। ভালো নেই আমি।
আর যদি উত্তর চান কার আমি তবে বলবো আপনিই হলেন সে ব্যক্তি যে এখন আমার সবচেয়ে কাছের কারণ আপনি জানতে চান কেমন আছি আমি? তবে জিজ্ঞেস করতে চাই হবেন কী আমার ছায়ার সঙ্গী।
6 Comments
Friends
Arshadul Khan Tuhin
@arshadul-khan-tuhin
Md. Abu Ansari
@abuansari
Nipun Chandra
@nipunch
Painful
@painfull867gmail-com
Ishtiaque Md Khan
@ishtiaque
মারুফ হুসেইন
@peranhafish
Drako Shajib
@drako
Parvez Ahsan
@parvezahsan
Nadia Afrin
@afrinnadia248gmail-com



খুব সুন্দর লিখেছেন। এক বিষন্নতা আছে লেখা জুড়ে আর আছে আকাংখা ভালোবাসার। শুভেচ্ছা নেবেন।