Profile Photo

Ms ShantaOffline

  • msshanta
  • Profile picture of Ms Shanta

    Ms Shanta

    1 day, 6 hours ago

    “তুমি এবং মানুষ কাব্য ”
    —————————–
    তুমি উষ্ণ জ্বলের সুহাস নদী।
    ঢেউয়েতে মাতাল সুখ,
    তুমি ঝাপসা আকাশ, মেঘলা মিছিলে।
    বিজলি ছড়ানো মুখ,
    তুমি লালনের গান, খাঁচার পাখিটা।
    তাঁর খোঁজে উন্মুখ,
    তুমি প্রেম -দ্বীপ বুকে জ্বেলে ছিলে বলে
    জ্যোৎস্নারা আজও হিংসুক,
    তুমি হিমালয় ছাদে, উড়ালো সূর্য
    সাহস সমুদ্র সিন্ধুক,
    তুমি নোয়াওনি মাথা বৃক্ষ -সবুজ
    যতই ঝড় আসুক,
    তুমি দূর হাঁটা পথ, হেঁটে ভেবেছো।
    এই পথ একটু থামুক,
    তুমি দেখেছ তখন, জিতেছে মানুষ।
    জিতে যায় হৃদয় শালুক,
    তুমি তাই লিখে গেছ,সুন্দর আহা
    জীবনের যত ভুল -চুক।

    6
    8 Comments
    • Ms Shanta, আপনার এই নিবেদনটিতে হৃদয়ের গভীর অনুভূতিগুলো যেভাবে শব্দের গাঁথুনিতে ফুটে উঠেছে তা সত্যিই মন ছুঁয়ে যাওয়ার মতো। প্রতিটি পঙ্ক্তিতে যেভাবে সাহসের জয়গান গাইলেন, তা পাঠককে নতুন করে জীবনের মানে খুঁজতে প্রেরণা জোগাবে; আপনি এভাবেই অবিরাম লিখে যান।

    • “তুমি লালনের গান, খাঁচার পাখিটা”— উপমাগুলো একটু অন্যরকম, পড়তে ভালো লাগলো।

    • অদ্ভুত সুন্দর একটা কবিতা লিখেছেন

    • মানুষের সাহস, প্রেম আর ভুলভ্রান্তির পথ পেরিয়ে জেগে ওঠা দীপ্ত হৃদয়ের কাব্য….🖤

    • আপনার লেখা “তুমি প্রেম -দ্বীপ বুকে জ্বেলে ছিলে বলে, জ্যোৎস্নারা আজও হিংসুক” লাইনটা জাস্ট অসাধারণ লেগেছে। এত সুন্দর আর ছন্দে ভরা কবিতা অনেকদিন পর পড়লাম, সত্যি মন ভালো হয়ে গেল। আপনি যদি একটু সময় করে আমাদের গ্রুপের অন্য সদস্যদের লেখায় লাইক-কমেন্ট করতেন, তবে সবাই অনেক উৎসাহ পেত আর গ্রুপটাও বেশ জমজমাট থাকত।

Skip to toolbar