Profile Photo

মোঃ আবু মুনিফ আল মুকিম।Offline

  • munifalmukimrocky
  • //বুঝে গেছি\\
    ——————
    সময় যাচ্ছে চলে
    এলোমেলো হয়ে আছে জীবন,
    পাইনি আমি সাজাতে
    সময়ের সাথে এই মন।

    আটকে গেছি আমি
    নিয়তির ঘূর্ণিপাকে,
    কষ্টগুলো যেন জোনাকি হয়ে
    আসছে ঝাকে ঝাকে।

    আবর্তন আর বিবর্তনের মাঝে
    সোজাসাপটা আমি আছি,
    অনেক কিছুই হারিয়ে আজ
    এখন বুঝে গেছি।

    সময় যে এই আমাকে
    শেখাতে চেয়েছে কত কিছু,
    সময় পেরিয়ে সেই অর্থ বুঝে
    থেকে গেলাম পিছু।

    অদৃষ্ট বুঝি এমনই হয়
    চেষ্টা প্রচেষ্টার বিফলে,
    আজীবন সবাই একই রকম থাকে
    এ কথা কে বলে ?

    6
    7 Comments
Skip to toolbar