Profile Photo

Sayed Mohammad FaridOffline

  • sayedmohammadfarid
  • অসমাপ্ত অপেক্ষা

    – সৈয়দ মোহাম্মদ ফরিদ,চট্রগ্র্ম।

    তুমি বাড়িয়েছিলে হাত,
    আমি অসম প্রেমে কেঁপেছি থরথর!
    তুমি বলেছিলে থাকবে সারাজীবন,
    আমি বিশ্বাস না করে হাত ছাড়িয়েছি অতঃপর।
    নাছোড়বান্দা তুমি পথ আগলেছ বারবার,
    নিজের অজান্তেই ফাঁদে পড়েছি একবার;
    সেই থেকে মনে মনে জানি— তুমি শুধু আমার!
    মোহ টেকেনি বেশিদিন তোমার,
    ছুঁ…Read More

    5
    6 Comments
    • সৈয়দ মোহাম্মদ ফরিদ, “গভীর রাতে কপাট খুলে রাখি— যদি আসো ফিরে এই আঙিনাতে” লাইনটির মাধ্যমে আপনি বিরহের যে করুণ চিত্র ফুটিয়ে তুলেছেন, তা হৃদয় ছুঁয়ে যায়। আপনার এই লেখনীটি পাঠ করে খুব ভালো লাগল, আশা করি আপনি এভাবেই শব্দের জাদুতে মনের ভাব প্রকাশ করতে থাকবেন।

    • অসাধারণ লিখেছেন কবি

    • আপনার লেখাটা পড়ে মনের ভেতর কেমন একটা বিষণ্ণতা কাজ করছে, সত্যিই খুব সুন্দরভাবে অনুভূতিগুলো ফুটিয়ে তুলেছেন। এমন চমৎকার সব লেখা পড়তে আমরা সবাই গ্রুপে আছি, তাই অন্য সবার লেখাতেও একটু লাইক-কমেন্ট করে আমাদের এই আড্ডাকে আরও জমজমাট করে তুলুন না!

    • অভিজাত্যের আঘাতে ভেঙে গেলেও তার হৃদয় আজও হারানো ভালোবাসার প্রত্যাবর্তনের দ্বার খুলে অপেক্ষা করে…..🤍🖤

    • কবিতা লেখার মাঝে তীক্ষ্ণ কষ্টের আবেশ। যেন বাস্তবতার আয়না ঘুরে ফিরে সামনে চলে আসে!! 😑

  • কলম ও দ্রোহ ”
    সৈয়দ মোহাম্মদ ফরিদ।
    চ্টরগ্রাম।
    কবিতা তো শুধু কিছু শব্দের মেলবন্ধন আর তাল,
    তবুও কেন জাগে মনে এত ভয়?
    কেন চারপাশ হয়ে ওঠে বেসামাল?
    কবির দর্শনে যা সত্য ও সুন্দর মনে হয়,
    সে তো অবলীলায় বলবে, লিখবে পরম স্বাধীনতায়;
    যদিও কবির নিজেরই আত্মদহন তাকে প্রতিনিয়ত জ্বালায়।
    কবি তো কখনো চায় না কোনো রাজসিংহাসন,
    দেশ আর মাটির প্রতি পরম কৃতজ…Read More

    6
    10 Comments
    • অন্যবদ্য লেখা।

    • আপনার এই লেখায় ‘তার কলমেই ফুঁটে ওঠে শাসকের নির্মম শোষণ’—পঙ্‌ক্তিটি অন্যায়ের বিরুদ্ধে সাহসের এক বলিষ্ঠ উচ্চারণ হিসেবে আমার খুব ভালো লেগেছে। আপনি যদি চান, তবে প্রতিটি লাইনের ছন্দে আরও বৈচিত্র্য আনার কথা ভেবে দেখতে পারেন যা বিষয়বস্তুকে আরও গভীরে নিয়ে যাবে। আপনার চিন্তার এই নির্ভীক প্রকাশ আমাদের অনুপ্রাণিত করে, তাই আপনি নিয়মিত লিখে যান।

    • আপনার লেখাটা পড়ে একদম মন ছুঁয়ে গেল, সত্যি খুব চমৎকার আর বাস্তবধর্মী একটা বিষয় ফুটিয়ে তুলেছেন। এই ধরণের কলমের তেজ এখনকার সময়ের জন্য খুব বেশি প্রয়োজন। অন্য রাইটারদের লেখাতেও একটু লাইক-কমেন্ট করে সক্রিয় থাকবেন, এতে আমাদের পুরো কমিউনিটিটা আরও প্রাণবন্ত হয়ে উঠবে।

    • দারুণ চিন্তাধারা কবির..! অসাধারণ! ❤️

    • সত্যের পক্ষে নির্ভয়ে লেখার শক্তি ও সামাজিক দায়বদ্ধতার সুন্দর প্রকাশ।

    • অন্যায়ের অন্ধকারে কবির কলম সত্যের মশাল হয়ে জ্বলে, তাই শাসকের ভয় আর নিপীড়নের বিরুদ্ধে দ্রোহের ভাষা হয়ে ওঠে…..🤍🖤

    • কবি বলীলাক্রমে যা দেখবে তাই লিখবে স্বাধীনতায়।

  • মালিহীন ফুটন্ত গোলাপ

    – সৈয়দ মোহাম্মদ ফরিদ
    চট্রগ্রাম ।

    নাম পরিচয়হীন স্টেশনে আর
    ফুটপাতে শুয়ে থাকে যে শিশুটি—
    আমরা তাকেই ডাকি পথশিশু!
    অযত্ন আর অবহেলায় শুকিয়ে যাওয়া
    কঙ্কাল শরীরের ওই নিষ্পাপ চেহারা
    বলে দেয়— সে যেন মালিহীন কোনো
    বাগানের এক ফুটন্ত গোলাপ;
    যে শুধু খুঁজছে একটু আদর, একটুখানি ছোঁয়া!
    আমাদের দেশ, সমাজ ও সভ্যতার গায়…Read More

    7
    13 Comments
    • অসাধারণ লিখেছেন 👍

    • অসম্ভব বাস্তব মুখী কাব্য

    • আপনার লেখাটা পড়ে একদম মনটা খারাপ হয়ে গেল। একদম বাস্তব আর কড়া একটা সত্যি কথা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। এই অসহায় শিশুদের জন্য আমাদের সমাজকে আরও অনেক বেশি সচেতন হওয়া দরকার।

    • অসম্ভব সুন্দর লেখা

    • একটি শিশুর আশ্রয়হীনতা শুধু তার দুর্ভাগ্য নয়, আমাদের সম্মিলিত ব্যর্থতাও।

    • পথশিশুর নিষ্পাপ চোখে আমাদের সভ্যতার বিবেকহীনতার ক্ষত স্পষ্ট হয়ে ওঠে…..🤍🖤

    • ‘মালিহীন কোনো বাগানের এক ফুটন্ত গোলাপ’—এই উপমাটি এক গভীর ও মর্মস্পর্শী অনুভূতির জন্ম দেয়। সমাজের অবহেলিত শিশুদের নিয়ে আপনার এই আবেগপূর্ণ উপস্থাপন আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছে। আপনি এমন চমৎকার লেখনী দিয়ে আমাদের বিবেককে জাগিয়ে তুলেছেন, তাই আপনার হাত থেকে ভবিষ্যতে আরও এমন মানবিক রচনার অপেক্ষায় রইলাম।

    • নিজেকে মানুষ ভাবি কোন সাহসে? যদি এই
      পথশিশুদের ঠাঁই দিতে না পারি আমাদের ভুবনালয়ে? বিবেক বানরা এখানেই মর্মাহত হবে কিন্তু সবাই না বিত্তশালী তো সবাই হয় হৃদয়শীল ক জনই বা হয়!

  • Profile Photo
    Kanej-Roksana
    @kanej-roksana
  • Profile Photo
    Tayba Hoque
    @taybahoque
  • Profile Photo
    Sharika Khatun
    @sharika6924gmail-com
  • অহমিকার আয়না
    — সৈয়দ মোহাম্মদ ফরিদ।
    চট্রগ্রাম থেকে।
    যে হাতের একটি আঙুল অন্যকে নির্দেশনা দেয়,
    সে হাতের তিনটি আঙুল নিজেকে শুধরাতে বলে।
    কিসের এত অহংকার তোমার, কার কথা শুনে?
    যাকে তুমি তুচ্ছ ভাবো, সেও মানুষ এ ভুবনে।
    হয়তো সে অর্থবিত্তে তোমার চেয়ে কিছুটা কম,
    মানবিকতা আর পরোপকারে ফুরিয়ে যায়নি দম।
    নামে মাত্র মানুষ তুমি, আসলে তো অধম!
    কথায়…Read More

    9
    13 Comments
    • মানুষের অবৈধ শক্তিটা হলো তার অহংকারে। আর সেটা যে সাময়িক, এই কথা আমরা সকলেই জানি। কিন্তু আবার মাঝে মাঝে ভুলে যাই। নানা দাম্ভিকতার কারণে অপরের ওপর এই অহংকারের তাড়নায় জুলুম করে বসি। অথচ কখনও চিন্তাও করি না, এই দৌড় নিমেষেই ফুরিয়ে আসতে পারে। অসাধারণ লিখেছেন কবি…

    • অসাধারণ সুন্দর রচনাশৈলী

    • Sayed Mohammad Farid, আপনার এই লেখনীতে নিজেকে শোধরানোর যে গভীর আকুতি ফুটে উঠেছে তা সত্যিই মন ছুঁয়ে যায় এবং অনুতাপের এমন সাহসী প্রকাশ পাঠককে গভীরভাবে ভাবিয়ে তোলে।

    • কিসের এত অহংকার দারুণ লিখেছেন কবি

    • অহংকারের আয়নায় মুখ যতই উজ্জ্বল হোক, মানবিকতার অভাবে মানুষ নিজের কাছেই অন্ধকার হয়ে যায়…..🤍🖤

    • আয়নাটা যেন সবার আগে নিজের দিকেই ঘোরে😌

    • “যে হাতের একটি আঙুল অন্যকে নির্দেশনা দেয়, সে হাতের তিনটি আঙুল নিজেকে শুধরাতে বলে”—এই লাইনটা একদম মনের মতো হয়েছে। আপনার লেখাটা পড়ে অনেক বাস্তব একটা শিক্ষা পেলাম, খুব ভালো লিখেছেন।

    • নিজের বিবেকের মুখোমুখি হওয়ার মতো লেখা। ভালো লাগল, কবি।

  • Profile Photo
    Sanzida Shetu
    @sanzidashetu
  • কবিতা সবাই ভালোবাসে না-

    কবিতা সবাই ভালোবাসে না,
    কারো গায়ে কাঁটা ফোটে;
    কেউবা আবার প্রতিবাদ করে,
    হৈ-হুল্লোড় জোটে।
    সব খাদ্যের রুচি যেমন একরকম নয়,
    কবিতার ভাব, ভাষাও সেরূপ;
    মানবতা, উদারতা, প্রকৃতি ও ভালোবাসা—
    কবিতায় অপরূপ!
    দেশীয় সাহিত্য, সংস্কৃতি ও কৃষ্টি,
    কবিতা যখন ইতিহাস;
    দেশকে যারা ভালোবাসে না,
    তারাই কেবল খুঁজে পায় সর্বনাশ!

    4
    11 Comments
    • বাহ, অভিনব চিন্তাধারার কবিতা। 👏

    • অসাধারণ লিখেছেন কবি

    • কবিতা সবার হৃদয়ে ফুল ফোটায় না, তবু তার মাটিতেই মানবতা ও স্বদেশপ্রেমের চিরসবুজ বীজ বেঁচে থাকে…..🤍🖤

    • আপনার লেখা এই লাইনটা খুব ভালো লাগলো যে, ‘দেশীয় সাহিত্য, সংস্কৃতি ও কৃষ্টি, কবিতা যখন ইতিহাস।’ একদম ঠিক কথা বলেছেন, আমাদের দেশের এই ছোট ছোট আবেগগুলো কবিতার মাধ্যমেই খুব সুন্দর ফুটে ওঠে। আপনার এই চমৎকার লেখাটা পড়ার পর নিজের দেশটাকে আরও বেশি ভালোবেসে ফেললাম।

    • সাহিত্য, কৃষ্টি আর দেশের ভালোবাসাকে কবিতার ছন্দে যেভাবে বাঁধলেন—পড়ে খুব ভালো লাগলো। সত্যি, সবার রুচি তো আর এক হয় না!

    • Sayed Mohammad Farid, আপনার লেখাটিতে “দেশকে যারা ভালোবাসে না, তারাই কেবল খুঁজে পায় সর্বনাশ!”—এই পঙক্তিটি মনের গভীরে বেশ জোরালো দাগ কেটে যায়। বিষয়টিকে এত সহজ ও সাবলীলভাবে ফুটিয়ে তুলেছেন যে পাঠক অনায়াসেই আপনার প্রতিটি শব্দের সাথে একাত্ম হয়ে যেতে পারেন। আপনি নিয়মিত এভাবেই আপনার ভাবনাগুলো আমাদের সাথে শেয়ার করতে থাকুন, কারণ আপনার এই চম…Read More

  • জেন জি জামানা–

    বিশ্ব নাকি এখন
    জেন জি-র হাতে,
    কী বা আসে-যায় বলো
    আমাদের তাতে?
    নিছক কথা ভাবা দায়,
    দৃষ্টি যখন বাইরে যায়—
    তাদের দেখলে বুক কাঁপায়!
    হাট-বাজার আর প্রতিষ্ঠান,
    সবখানে আজ তাদেরই স্থান;
    জেন জি মানেই কি তবে ত্রাস আর মাস্তান?
    লেখাপড়ার নাই বালাই,
    রাস্তায় বসে নেট চালায়,
    উচ্ছৃঙ্খলতায় কেবল সময় কাটায়।
    এসব সত্যি বলা দায়,
    বললেই ক…Read More

    1
    5 Comments
    • নিছক কথা ভাবা দায়।

    • সুন্দর 🌺🌺

    • নতুন প্রজন্মের পরিবর্তনের সুরটি আপনি দারুণভাবে ফুটিয়ে তুলেছেন এবং ছন্দগুলো বেশ সাবলীল হয়েছে। বর্তমান সময়ের এই পর্যবেক্ষন নিয়ে আপনার লেখাটি আরও গভীর ভাবনায় প্রসারিত করার সুযোগ রয়েছে, তাই এভাবেই কলম চালিয়ে যান।

    • আপনার লেখাটার “জেন জি মানেই কি তবে ত্রাস আর মাস্তান?” লাইনটা বেশ প্রাসঙ্গিক আর বর্তমান সময়ের একটা বাস্তব দিক তুলে ধরেছে। সত্যিই কি আজকের জেনারেশনকে পুরোপুরি ভুল বোঝা হচ্ছে, নাকি কোথাও একটা বড় ধরনের দূরত্ব তৈরি হয়ে গেছে? আপনি চাইলে গ্রুপের অন্যদের লেখাতেও লাইক-কমেন্ট করতে পারেন, এতে আমাদের এই আড্ডাটা আরও প্রাণবন্ত হয়ে উঠবে।

  • Profile picture of Syed Farah
    Profile Photo
    Syed Farah
    @syedfarah
  • Load More Posts
Skip to toolbar