Profile Photo

Mohammad Murad HossainOffline

  • Murad
  • Profile picture of Mohammad Murad Hossain

    Mohammad Murad Hossain

    4 years, 7 months ago

    তোমার ওখান-আমার এখান
    মুহাম্মদ মুরাদ হুসাইন

    ৪/৮/২০২১ইং
    লিচুগাছ তলা,নিজবাড়ি।

    তোমার ওখান
    শান্ত-নদী,
    আমার এখান
    উতলা ঢেউ।
    তোমার ওখান
    আসর-বাসর,
    আমার এখান
    মরলো কেউ!
    তোমার ওখান
    ভূবন-ভরে
    আকাশ সাজে
    হরেক রঙে!
    আমার এখান
    দিনের বেলাই
    সাত-জনমের
    সন্ধ্যা নামে!
    তোমার ওখান
    পাখ-পাখালি,
    গান করে যায়
    মিষ্টি-মধুর!
    আমার এখান
    শূন্য- তারা;
    হতাশ ছড়ায়
    কষ্ট-বিধুর!
    তোমার ওখান
    রাত্রি বেলা;
    আকাশ-ভরা
    জোছনা হাসে!
    আমার এখান
    চাঁদ-তারারা
    আলো হারায়
    আঁধার-দেশে!
    তোমার ওখান
    মনের মাঝে
    রঙ বিলানো
    হাজার-সুখ,
    আমার এখান
    সুখটি কাঁদে
    মায়ায় ভরে
    হাজার দুখ!
    আমার এখান
    আকাশ-ভরে
    নামুক আঁধার
    সন্ধ্যা কালো!
    তোমার ওখান
    লক্ষ-সুখে
    সারা-জনম
    থাকুক ভালো।

    9
    4 Comments
Skip to toolbar