Profile Photo

Mushfiquzzaman MushfiqOffline

  • Mushfiq
  • Profile picture of Mushfiquzzaman Mushfiq

    Mushfiquzzaman Mushfiq

    3 years, 12 months ago

    বৃষ্টি পড়ে টিনের চালে

    -মুশফিক

    বৃষ্টি পড়ে টিনের চালে
    মন মাতানো সুরে,
    শুনলে মনে তৃপ্তি লাগে
    হাওয়ায় হাওয়ায় দোলে।

    দিনটা বেজায় ভারী লাগে
    প্রকৃতিও গভীর,
    মেঘটা যখন গুড়ুম করে
    দৌঁড়ে পলাই আগে।

    বৃষ্টি যখন টিনের চালে
    ঝমঝমঝমঝম শব্দে,
    কানের মধ্যে খিল ধরে যায়
    টের পেয়ে যায় চালে।

    বিকেলটা যায় বৃষ্টির সাথে
    সন্ধ্যাটা যায় হেলায়,
    রাতটা যখন ঘনিয়ে আসে
    কানমলা মায়ের হাতে।

    রাতটা যখন আরও গভীর
    বৃষ্টি টিনের চালে,
    বৃষ্টির ছন্দে পড়া বন্দ
    অমনি হাঁক শুনি মায়ের।

    5
    5 Comments
Skip to toolbar