-
ডালপুড়ি (ছোট গল্পের কিছু অংশ)
মো: মাঈনউদ্দিন।
আমার কাছে ও 7 বছর আগের সেই খুদ্র দুষ্ট বালিকাটিই রহিল। কিন্তু এর মাঝে 7 বছর পার হইয়া মনস্তত্বের যে কত বড় পরিবর্তন আসিয়াছে তাহা বুঝিতে পারিনাই। আসিবার কালে অনুভব হইলো, যে বৃক্ষটি পুষ্পপুটে গোপন ছিল আজ তাহার বিস্তৃতবাহু শত সহস্র পুস্পমঞ্জরিতে চিত্তবিলাসের ব্যপক জগ্য পাতিয়া বসিয়াছে। কালে কালে তাহার ক্রিয়া প্রতিক্রিয়া ভড়া বর্ষার মত দিগ্বিদিক অসান্ত, উদ্বেলিত করিয়া তুলিল। অবরুদ্ধ বক্ষমাঝে নবীন বসন্তের বাতাস গুম গুম করিয়া বহিতে থাকে। আমি এক অনভিজ্ঞবাবু তাহার উপযুক্ত অর্থ বুঝিতে পারিলামনা। শুধু অনুভব করিলাম যে আকাশ গঙ্গায় কি যেন এক মহাস্রোতের সৃস্টি হইয়াছে যাহার ধারায় ধারায় প্রাণপুরিকার সকল পাত্র ভরিয়া ভরিয়া উঠিতেছে। আর উৎলাইয়া উছলাইয়া সমস্ত ভুবনময় সুমিস্ট জলধারার মত কল কল করিয়া পরিতেছে। আমি তাহার একটু মাত্র জল কোষকরিয়া হাতে তুলিয়া লইবো তা পারিলামনা। শুধু বোকার মত অপদার্থের মত রক্তমাংষের একটি জিবন্তপ্রাণি নিষ্প্রান হইয়া দারাইয়া রহিলাম। ও অপলক ভাবে চাহিয়া রহিল। তেলচিক্নিত চুলের ভাজে, কাজলটানা ধনুক রেখার খাবে ঝোলানো একটা সাদা আরশিতে ওর মনের নির্মলছবিখানি দুলিতেছে। সেখানে দেখিতে পাইলাম শুধু আমি ছাড়া আর কারো প্রেবেসাধিকার নাই। ওর পরানের কাকতি বুঝিতে পারিয়া আমার পরানখানি ভরিয়া উঠিল। অনেক মেয়েকে দেখিয়াছি অনেক নারীর দৃষ্টি হরন করিয়াছি কিন্তু আজকের মত তৃপ্তি কখনো পাইনাই। এতদিনে মনেহইলো আমি আজকে কাউকে পাইয়াছি যে আমাকেই চায়। এই কথাটার গভিরতা হয়তো অনেকেই বুঝিতে পারিবেননা যারা অমন চাহুনির স্বর্গস্রোতে ডুবে মরেননাই।10 Comments-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 19 August 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
-
Friends
রাহুল চন্দ্র দাস
@rahulchandradas13011994gmail-com
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
মোঃ আরিফুল ইসলাম
@ammouriful
স্মৃতি রানী রত্না
@srratna1990
Shahana-Shirin-Sultana
@shahana-shirin-sultana
Shibly Ahmed Mozumder
@shiblyahmedmozumder
মালিহা নামলাহ
@malihanamlah
Tasmeen laila
@tasmeen-laila86


সুন্দর।