Profile Photo

নাঈম ভুঁইয়াOffline

  • naimbhuiyan
  • Profile picture of নাঈম ভুঁইয়া

    নাঈম ভুঁইয়া

    • 2 months, 2 weeks ago

    অভিযোগ রাখিনি কোথাও
    যে পথে যেতে বাঁধা পেয়েছি
    আমি ছেড়ে এসেছি সেই পথ
    উল্টো পথে হেঁটে গেছে গোটা দিন
    হয়তো গন্তব্য পাইনি খুঁজে
    তবু সে পথে আর যাইনি
    যে পথ আমাকে টানতে পারেনি

    দুর্ভিক্ষের দেশে একটু রুটি পাইনি
    তবু আক্ষেপ রাখিনি
    বলেছি এক গেলাস জল দাও
    সে হোক নালার কিংবা ডোবার
    যা পেয়েছি— তাতেই তৃপ্ত হতে চেয়েছি
    তবু সে পথে আরেকবার যাইনি
    যে পথটা আমার সঙ্গী হতে চায়নি

    ব্যস্ততা আর ছোটাছুটির ভিড়ে
    কোথাও দাঁড়িয়ে আয়েশ করতে পারিনি
    যে যেদিকে যাচ্ছে সবার পিছু নিয়েছি
    যে কথা শুনিয়েছে, তাকে শুনেছি
    তবু সে পথে আর যাইনি আমি
    যে পথ আমাকে ভালোবাসেনি কবু

    থেমে যাবার সুযোগ নেই জানি
    তবু বুঝতে শিখেছি প্রতিবার
    কোথায় থামা যাবে, কতদূরের বেশি
    আর যাবার তাড়া নেই যে জীবনে
    সে পথে আর কোনোদিন যাইনি
    সে পথ আমাকে করেছে বিপথগামী

    .
    পথ
    ০৩.০৯.২০২৬

    10
    9 Comments
    • ‘যা পেয়েছি—তাতেই তৃপ্ত হতে চেয়েছি’………… এটাই সঠিক পথ

    • নাঈম ভুঁইয়া, আপনার এই লেখাটিতে জীবনের বাঁক বদল এবং নিজের সত্তাকে খুঁজে পাওয়ার যে এক গভীর ও শান্ত আকুতি ফুটে উঠেছে, তা আমার হৃদয় ছুঁয়ে গেছে; আপনি ঠিক এভাবেই মনের অনুভূতিগুলো সুন্দর করে গুছিয়ে লিখে যান, কারণ আপনার লেখনী সত্যিই মুগ্ধ করার মতো।

    • গন্তব্যে খুঁজে পাওয়া বড়ই কঠিন ।

    • আমি নতুন আপনার লেখা পড়েছি

    • আমি নতুন আপনার লেখা পড়েছি

    • যে পথ ভালোবাসেনি
      সেই পথে ফিরে না যাওয়াই তো জীবনের প্রকৃত শিক্ষা…..🤍🖤

    • নাঈম ভুঁইয়া, আপনার লেখা “যে পথ আমাকে ভালোবাসেনি কবু” লাইনটা খুব গভীরভাবে ছুঁয়ে গেল। গ্রুপটাকে আরও প্রাণবন্ত রাখতে আপনিও অন্যদের লেখায় নিয়মিত রিঅ্যাক্ট এবং গঠনমূলক কমেন্ট করতে পারেন।

    • অসাধারণ লিখেছেন।

    • অভিযোগ রেখেই কী হবে?

Skip to toolbar