-
”অপেক্ষার ছায়া”
নাজনীন শামীম
চট্টগ্রাম থেকে
৬ই সেপ্টেম্বর ২০২৬ইং
আমরা প্রতিনিয়ত ভালো থাকার এক অদ্ভুত লড়াই চালিয়ে যাই। কখনো ক্লান্ত শরীরটাকে টেনে নিয়ে চলি, কখনো ভেঙে পড়া মনটাকে আড়াল করি মিথ্যে এক চিলতে হাসিতে। চারপাশের চেনা মানুষের ভিড়ে কত সহজেই না আমরা বলি— “হ্যাঁ, ভালো আছি!”
কিন্তু কিছু সময় আসে, যখন চারপাশের পুরো পৃথিবীটাই হুট করে থমকে দাঁড়ায়। কোলাহল পেরিয়ে মনের খুব ভেতরের নীরবতাগুলো স্পষ্ট হয়ে ওঠে। তখন আর কোনো অভিনয় কাজ করে না। তখন উপলব্ধি হয়, সুস্থ থাকাটা কতটা বড় উপহার, আর একটুখানি মানসিক শান্তি কতটা দুর্লভ।
জীবন আমাদের থামতে শেখায়, কখনো কোনো অসুস্থতায়, কখনো ক্লান্তি আর হতাশায়। হয়তো এই থেমে যাওয়াটা হেরে যাওয়ার জন্য নয়; বরং নিজেকে নতুন করে চেনার জন্য, ধীর হয়ে একটু দম নেওয়ার জন্য। একসময় রাতের আঁধার কেটে ঠিকই সকাল আসে। মেঘ সরে গিয়ে আলো ফোটে আমাদের মনের গহীনেও।
সেই আলোর অপেক্ষায় একটুখানি জিড়িয়ে নেওয়া… হয়তো খারাপ কিছু নয়।
(অতঃপর)8 Comments-
-
-
নাজনীন শামীম, আপনার লেখার ভেতর দিয়ে জীবনের কঠিন লড়াইয়ের মাঝেও যে আশার আলোটুকু খুঁজে পাওয়ার গভীর উপলব্ধি ফুটে উঠেছে, তা সত্যিই খুব মরমী ও হৃদয়স্পর্শী, আর আমার মনে হয় আপনি যদি আপনার এই সুন্দর ভাবনাগুলো নিয়মিত লিখে যান, তবে তা আরও অনেকের হৃদয়ে প্রশান্তি পৌঁছে দেবে।
-
-
Friends
Zahidul Jamy
@zahidul
মোঃ বায়েজীদ
@bayejid
ঈশিতা ঈরু
@eshitabiswaseru15
Shojan Maria Shoche
@shojanmaria
সিরাজুল ইসলাম
@sherajulislam
Santo Mon
@santomon
Ariba Mehzabin Yeana
@aribamehzabin
Md. Jahangir Alam
@md-jahangiralam
Nusrat jahan Sadia
@nusratjahansadia


লেখাটা পড়ে মনের খুব কাছের অনেক কথা মনে পড়ে গেল, সত্যিই আমরা ইদানীং খুব বেশি তাড়াহুড়ো করে ফেলি। মাঝে মাঝে একটু থেমে নিজের জন্য সময় নেওয়া যে কতটা জরুরি, তা আপনার সুন্দর কথায় দারুণভাবে ফুটে উঠেছে।