-
অসুস্থতা কাটিয়ে ফেরাতুর
নাজনীন শামীম
চট্টগ্রাম থেকে
১৮ ই সেপ্টেম্বরকতদিন শব্দ বুনি না, কতদিন প্রিয় ‘তুলট’-এর পাতায় একফোঁটা কালি ছোঁয়ানো হয় না!
শরীরটা হঠাৎ বড্ড বেসামাল হয়ে পড়েছিল। অসুস্থতার থমথমে দিনগুলোতে যখন চারপাশের কোলাহল শ্লথ হয়ে এসেছিল, তখন বারবার মনে পড়েছে শব্দের এই ভালোবাসার আঙিনাকে। মাঝের সময়টায় মন চাইলেও আঙুলগুলো কিবোর্ড ছোঁয়ার শক্তি পায়নি, ক্লান্তি এসে ভর করেছিল কল্পনার ডানাতেও।
তবে মেঘ কেটে যেমন আবার রোদ ওঠে, তেমনি অসুস্থতার শিকল ভেঙে আবারও ফিরে এলাম প্রিয় উঠানে। অসুস্থতা হয়তো শরীরকে সাময়িক থামিয়ে দেয়, কিন্তু মনের ভেতরের লেখার তৃষ্ণাকে তো আর কেড়ে নিতে পারে না!
লেখালেখির এই মঞ্চে আবার ফিরতে পেরে নিজেকে হালকা লাগছে। শরীরটা আস্তে আস্তে সামলে উঠছে, আর মনটা ভরপুর হচ্ছে নতুন কোনো শব্দের গল্প সাজানোর অপেক্ষায়। যারা খবরাখবর নিয়েছ, পাশে ছিলে—তাদের প্রতি অসীম কৃতজ্ঞতা।
আমি ফিরে এসেছি, আবারও শব্দে শব্দে গল্প বোনার আনন্দে।6 Comments-
-
নাজনীন শামীম, আপনার লেখায় আবারও প্রাণ ফিরে আসার আনন্দটা বেশ দারুণভাবে ফুটে উঠেছে, আশা করি এখন পুরোপুরি সুস্থ আছেন।
-
Friends
Zahidul Jamy
@zahidul
মোঃ বায়েজীদ
@bayejid
ঈশিতা ঈরু
@eshitabiswaseru15
Shojan Maria Shoche
@shojanmaria
সিরাজুল ইসলাম
@sherajulislam
Santo Mon
@santomon
Ariba Mehzabin Yeana
@aribamehzabin
Md. Jahangir Alam
@md-jahangiralam
Nusrat jahan Sadia
@nusratjahansadia


অসুস্থতার মেঘ পেরিয়ে আপনার শব্দের আকাশে আবারও সৃজনের রোদ উঠুক…🖤