Profile Photo

naznin shamimOffline

  • nazninshamim
  • Profile picture of naznin shamim

    naznin shamim

    • 2 weeks, 2 days ago

    বসন্তের নুপুর
    নাজনীন শামীম
    চট্টগ্রাম থেকে
    ২৬শে সেপ্টেম্বর ২০২৬ইং

    ​আকাশেতে কচি রোদ, বাতাস টা টলটলে,
    গাছের পাতায় আজ রুপোলি আলো খেলে।
    কুঁড়ি মেলে আঁখি সব, জাগে ওই বনে বনে,
    সোনা-রোদ চুপিচুপি কথা কয় মনে মনে।
    ​পলাশের ডালগুলো লালে লাল হয়ে ওঠে,
    হাওয়ারই দোলা লেগে হাসি ওই ফুল ফোটে।
    দূর থেকে শোনো ওই কোকিলের মিঠে সুর,
    পায়ে যেন বেজে ওঠে বসন্ত-নুপুর!
    ​ধীরে ধীরে ঝরে পড়ে পুরনো সে পাতা যত,
    নতুন যে সাজে ধরা সাজল রঙিন মতো।
    আজি এই ফাগুনেতে দোলা লাগা মনে মনে,
    বসন্ত এল রে ভাই আমাদের এই ক্ষণে।

    1
    8 Comments
    • আপনার কলমে ফুটে ওঠা প্রতিটি ছন্দে প্রকৃতি যেন সজীব হয়ে ধরা দিয়েছে, যা পড়ে মন এক নিমেষেই শান্ত ও সতেজ হয়ে গেল। পলাশ আর কোকিলের সুরের সাথে বসন্তের নুপুরের উপমাটি আমার কাছে অত্যন্ত সুন্দর ও মন ভালো করা একটি মুহূর্ত মনে হয়েছে। নিয়মিত এমন চমৎকার সব লেখার মাধ্যমে আমাদের মুগ্ধ করে রাখুন, আপনার সৃজনশীল যাত্রার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

      • ধন্যবাদ অশেষ আর নিরন্তর শুভকামনা আমার প্রিয় বন্ধু সোনাই ♥️♥️

    • অসাধারন ❤️❤️

    • নাজনীন শামীম, আপনার লেখা “পায়ে যেন বেজে ওঠে বসন্ত-নুপুর” লাইনটা সত্যিই দারুণ মিষ্টি একটা অনুভূতি তৈরি করে। পুরো কবিতাটা পড়ে বসন্তের আমেজ খুব সুন্দরভাবে টের পেলাম, ভীষণ ভালো লাগলো আপনার এই সৃষ্টি।

      • তোমাদের সুন্দর সুন্দর মন্তব্যে আমার লিখণীকে আরো সফলতার পথে নিয়ে যাবে ধন্যবাদ বন্ধু ♥️♥️

    • পলাশের রঙে আর কোকিলের গানে বসন্ত যেন প্রকৃতির পায়ে পরিয়ে দিল রঙিন নূপুর……🖤🖤

Friends

Skip to toolbar