-
“অদৃশ্য কালির কারিগর ও সময়ের ইশতেহার”
নাজনীন শামীম
চট্টগ্রাম থেকে
২রা নভেম্বর ২০২৬ইং৷ কাগজটা কস্মিনকালেও সাদা ছিল না; ওটা আসলে একটা জলমগ্ন আকাশ—যেখানে শব্দের তারায় বুক চিরে জ্বলে ওঠে হাজারটা বিদ্রোহ, অব্যক্ত আর্তনাদ আর অনুভূতির দাবানল। লোকে দূর থেকে দেখে ভাবে আমরা বুঝি কেবল কলম চালাই, কাগজ ভরানোর সাধারণ খেলায় মত্ত থাকি। কিন্তু তারা কি একবারও টের পায়—প্রতিটা আঁচড়ে আমরা কীভাবে আমাদের ভেতরের রক্ত দিয়ে এই অনুর্বর জমিন খুঁড়ে চলি?
তুলটের এই পবিত্র মঞ্চে যখন আমাদের আঙুল বা কলম ছুঁয়ে যায়, তখন সেখানে নিছক কিছু কালির দাগ পড়ে না; শতাব্দীর পর শতাব্দী ধরে জমে থাকা ধুলো উড়ে গিয়ে জন্ম নেয় এক নতুন, অপ্রতিরোধ্য ইতিহাস। এখানে কলম কোনো সাধারণ হাতিয়ার নয়, এ হলো বিদ্যুতের চাবুক। শব্দেরা এখানে কোনো বাধ্যগত ক্রীতদাস নয়; তারা একেকটা স্বাধীন বারুদ, যা মুহূর্তেই পাঠকের মগজে এক চঞ্চল আলোড়ন তুলে চূর্ণ-বিচূর্ণ করে দেয় গতানুগতিকতার সব দেয়াল।
ভদ্রতার মুখোশ পরে যারা সাহিত্যকে কেবল অলস বিলাসিতা কিংবা মন ভোলানোর সুড়সুড়ি মনে করে, তুলট কোনোকালেই তাদের জায়গা ছিল না। এটি তাদের চারণভূমি—যারা রাতের পর নিকষ কালো অন্ধকারের সাথে পাঞ্জা লড়ে ভোরবেলার চাঁদের আলো ছিনিয়ে আনতে জানে। আমাদের লেখায় থাকবে শেকড়ের টান, মাটির সোঁদা গন্ধ, আর জীবনের এমন কিছু না বলা সত্য—যা এড়িয়ে যাওয়া যায় না।
যেখানে সমাজ মুখ ফিরিয়ে নেয়, আমরা ঠিক সেখানেই আলো ফেলি। কলমের ডগায় সত্যকে ফুটিয়ে তোলা সহজ নয়, এর জন্য বুকের ভেতর একটা জমাট বাঁধা ঝড় বয়ে বেড়াতে হয়। আর তুলট লেখকমঞ্চ হলো সেই ঝড়েরই ঠিকুজি-কোষ্ঠী লেখার উপযুক্ত ঠিকানা।3 Comments -
Friends
মানসুরা ইশরাত তানহা
@mansu1044
Md Jillur Rahman
@juwelrahman555
Nayem Hasanat
@nayem75
নিখোঁজ- Missing ⋆≛⃝
@md-shofiqulislam
সালমান সাদিক
@salmansadique
TOUHIDUL ISLAM
@touhidulislam
তুবা
@zariyaat
অথই মিষ্টি
@atiymistyn48
Sharif Uddin Jumman
@sharifuddinjumman


naznin shamim, লেখাটা পড়ে এককথায় মুগ্ধ হয়ে গেলাম, মনে হলো যেন নিজের মনের কথাগুলোই এত সুন্দর করে গুছিয়ে ফুটিয়ে তুলেছেন আপনি।