-
“স্বপ্নিল রাজকন্য”
_________ণীল ত্রিপুরা।স্বপ্নে তার সাথে হয় দেখা….
মেয়েটি কালো না আধারে লুকিয়ে
খেলছে লুকোচুরি বিবর্ণ গহীনে।
চুল যেন তার কালো নিধি, ঠোটে নিয়ে দুষ্টু হাসি।
ও মেয়ে আমি যে তোর প্রেমে পরেছি।
আমার ভালবাসায় বন্দী তুমি, শাস্তি যাবৎজীবন।
আমার করে নিলাম তোমায়, আমার নীলে আসীন।মেয়ে এখন মে মাস,
এক প্রখর খড়াতাপের বিকেল শেষে,
জমতে শুরু করেছে গুমোট মেঘ…
তোমার স্নিগ্ধতায় ছুটে আসে পাগলা বাতাস…..
মায়াবী-এ-ক্ষনে,
ভালবাসি… ভালবাসি… মেঘে মেঘে গর্জন, কত বর্নিল আলোর আয়োজন।
অবধারিত বর্ষন, বড় বেপরোয়া! ভেজা হাতে তোমায় ছুয়ে চলে …..
তোমার লেপ্টে থাকা এলোকেশ চুইয়ে, কামিনী ফুলের শাড়ি ভিজিয়ে,
না বলে দস্যু ফোটা চুইয়ে চলে বক্ষরেখা, গড়িয়ে পড়ে কোমর বেয়ে…
তোমার নরমে, প্রতিটি শিরা-স্নায়ুতে নির্লজ্জভাবে অবাধ বিচরন শেষে;
তোমায় জুড়ে শীতল আবেশ, মেটায় আদিম চিরন্তন উন্মাদনা।পলাতক রাজকন্যা… বাস্তবতার ধূসর পল্লবে
মুক্ত তুমি। তোমার তুমি পুরোপুরি….আলো হয়ে আসা মুখরিত জানালায়
ঘুমহীন দুটো চোখ বুজে রাখি…. তোমায় দেখি।
মত্ত করোটি তোমায় একে চলে অজবীথির রঙে
আমার নিশিদিন, ঘুমে-জাগরনে… দেখি তোমার কায়া;
স্বপ্নিল আমার সবুজ মাঠ পেরিয়ে আগুনলাল কৃষ্ণচূড়ার মাদুর বিছিয়ে
চাঁদের আলোয় নিয়ম করে তোমায় গল্প বলি, কবিতা শোনাই।
নীলিমা স্বপ্নীল আমার রাজ্য, সত্য আমার প্রেম, অধিন তুমি ভালবাসার।
আমার স্বপ্নে তোমার উপর শুধুই আমার অধিকার….7 Comments
Friends
সা'দ নয়ন
@nayan
প্রিন্স ঠাকুর
@princetagorebd
Halima-Moly
@halima-moly
মানসুরা ইশরাত তানহা
@mansu1044
Ms. Tanha
@ms-tanha
দ্বীপ সরকার
@dweepsarkar
Ali Sohel
@ali-sohel
Rounik Ray
@rounikray
Shoriful Shoron
@shoriful-shoron



টিপরা মেয়েদের চোখ টানা হয়; স্বপ্নিল রাজকন্যা যেমন। অভিনন্দন কবি।