Profile Photo

Neel tripuraOffline

  • Neel
  • Profile picture of Neel tripura

    Neel tripura

    • 5 years, 8 months ago

    যাযাবর
    _________ণীল ত্রিপুরা।
    কত পথ এসেছি ফেলে হয়েছি ফেরার,
    পিছু নিয়েছে ঐ বোকা চাঁদ।
    কোথায় কে? আমি আর সে
    হাসি গান উল্লাসে ভালবাসার শহরে
    আলো আর আধারে মাখামাখি করি
    ছাদে বেড়ে ওঠা সাদা ফুলে রঙ্গিন মাছি
    একরাশ সাদা মেঘে তার হাতছানি।
    লুকিয়ে পড়ি আমি আমার ছায়ার আড়ালে
    তারার আলোয় আমায় খোজে ঐ বোকা চাঁদ
    শহরের ওলি গলিতে চলে চিরুনি অভিযান
    আমায় না পেয়ে হয়ত করে অভিমান।
    যা যা দূরে যা রাগ করে ভুলে যা
    ফিরে আর আসিস না
    আমি একা হেটে যাই যাযাবর হয়ে রই
    শূন্যতায় শূন্য হয়ে পূর্ণতা ফিরে পাই।

    15
    10 Comments
Skip to toolbar