Profile Photo

মোঃ মাহফুজুর রহমানOffline

  • অভিনয়
    মোঃ মাহফুজুর রহমান

    ​জীবনে যাদের আপন ভেবেছি
    তারা কেহই আপন নয়,
    স্বার্থের লাগি জগতের লোক
    করে শুধু অভিনয়।
    ​মুখে শুধু বলে, ভালোবাসি তোরে
    হৃদয়ে রাখিয়া ঘৃণা,
    আসিল না কেউ উপকারে মোর
    নিজের স্বার্থ বিনা।
    ​প্রয়োজনে মোরে ডাকিল কাছে
    তুলিয়া রাখিল মাথায়,
    ফুরাইলে সেই প্রয়োজন খানি
    ছুড়িয়া ফেলেছে ধুলায়।
    ​বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন
    আর যারা আছে ঘরে,
    দেখিয়াছি তারাও, স্বার্থপূরণে
    ব্যবহার আমায় করে।
    ​বলেছিল যে, বাঁচবো না আমি
    বন্ধু, তোরে না-পেলে,
    দেখিলাম সেও, চলিয়া গেল
    মাঝপথে আজ ফেলে।
    ​তাই—
    আপন বলতে আমিই নিজের,
    অন্য কেউ তো নাই,
    স্বার্থের লাগি জগৎ জুড়িয়া
    চলে মিছে অভিনয়।

    4
    5 Comments
Skip to toolbar