-
দেশবাংলায় বরিশাল ব্যুরো প্রধান হিসেবে যোগদান করলেন সাংবাদিক নোমানী
প্রিন্ট আকারে বাজারে আসার আগেই পাঠক সমাজে ঝড় তুলেছে দৈনিক দেশবাংলা। জাতীয় পর্যায়ে সেরা অনুসন্ধানী সাংবাদিক হিসেবে বারবার পুরস্কৃত, বাংলাদেশ প্রতিদিনের ইনভেস্টিগেটিভ রিপোর্টিং সেল ইনচার্জ হিসেবে সমধিক পরিচিত সাঈদুর রহমান রিমনের সম্পাদনায় দেশবাংলা পত্রিকাটি প্রকাশের প্রক্রিয়া চলছে। জরিপের মাধ্যমে পত্রিকা পাঠকদের কাক্সিক্ষত খবরা খবরের চাহিদা নিরুপণ ও সর্বসাধারনের যাচাই বাছাইকৃত সংবাদ কর্মি নিয়োগ করেই দারুণ কৌতুহলের সূত্রপাত ঘটিয়েছে পত্রিকাটি। আগামি জুলাই মাসেই পত্রিকাটি পাঠকদের হাতে পৌঁছবে বলে আশা করা হচ্ছে।
দৈনিক দেশবাংলা’ মুক্তিযুদ্ধে যেমন স্বাধীনতার জন্য কাজ করেছে তেমনি হাল আমলে কর্পোরেট পুজিঁবাদকে এড়িয়ে এক ঝাঁক পেশাদার সাংবাদিকদের নিয়ে নিপিড়িত -নির্যাতিত, দুর্নীতিবাজ ও দেশবিরোধীদের মুখোশ উম্মোচনের মুখপত্র হিসেবে দৈনিক দেশবাংলা ভূমিকা রাখবে। ন্যায়ের পথে অন্যায়ের বিরুদ্ধে লিখনীতে ভরপুর থাকবে প্রতিটি লাইন পাতা ও পৃষ্ঠা।
৬০-এর দশকের মেধাবী ছাত্রনেতা ড. কোরেশী তৎকালীন অবিভক্ত পাকিস্তান ছাত্রলীগের সভাপতি ছিলেন। এরপর তিনি ১৯৬১ সালে ডাকুসর ভিপিও নির্বাচিত হন। অসাম্প্রদায়িক চেতনার বিকাশে তার অবদান ছিল অসামান্য। ৬ দফা ও ১১ দফাভিত্তিক ছাত্র ও গণআন্দোলন, ’৬৯-এর গণঅভ্যুত্থানে ফেরদৌস আহমেদ কোরেশীর ভূমিকা ছিল অবিস্মরণীয়। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন ড. কোরেশী।
বর্তমানে প্রখ্যাত সাংবাদিক সাইদুর রহমান রিমন সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের আতংক। তিনি অন্যায়ের সাথে কখনো আপোষ করেন নি। তার লিখনীতে অসৎ লোকদের বুক কেঁপে উঁঠে। এমন পেশাদার ও সৎ একজন সাংবাদিকদের সম্পাদনায় আবারো দেশবাংলা বাজারে আসছে-এমন খবরে পাঠকমহলে রীতিমত সাড়া পড়েছে। কখন তারা হাতে পাবে দেশবাংলার ছাপানো পত্রিকা।
এ ব্যাপারে দৈনিক দেশবাংলার বরিশাল ব্যুরো প্রধান হিসেবে নিয়োগ পাওয়া সাংবাদিক মামুনুর রশীদ নোমানী বলেন, আমি দৈনিক দেশবাংলার ভারপ্রাপ্ত সম্পাদক সাইদুর রহমান রিমনের প্রতি কৃতজ্ঞ, কৃতজ্ঞ দৈনিক দেশবাংলা পরিবারের নিকট। ড.ফেরদৌস আহমেদ কোরেশী যখন দেশবাংলা যুবকের অর্থায়নে প্রকাশ করতো তখন আমি চারবছর বরিশাল ব্যুরো প্রধান হিসেবে কাজ করেছি। সে জন্য বরাবরই দেশবাংলার প্রতি আমার দুর্বলতা রয়েছে। আমার ভালোবাসা ও ভালো লাগার একটি পত্রিকা দেশবাংলা। নোমানী বলেন, অকুতোভয়ী সাংবাদিক সাইদুর রহমান রিমনের দক্ষ হাতে দেশের একঝাঁক কলম সৈনিক দেশবাংলাকে পাঠক প্রিয় করতে সক্ষম হবে। তার ক্ষুরধার লিখনী ও নিঁখুত ছোয়ায় দেশবাংলা হবে গনমানুষের হৃদয়ের পত্রিকা। নোমানী বরিশাল অঞ্চলের সকল পাঠক, সংবাদপত্রসেবী ও বিজ্ঞাপনদাতা ও শুভাকাঙ্খীদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
উল্লেখ্য, নিপিড়িত -নির্যাতিত সৎ সাহসী সাংবাদিক নোমানী দীর্ঘ দু’যুগ সাংবাদিকতা পেশায় জড়িত। কখনো লেজুড় ভিত্তি বা দালালী করেননি এই প্রতিবাদী সাংবাদিক। তিনি দৈনিক শাহনামা পত্রিকার প্রধান বার্তা সম্পাদক, দৈনিক বাংলার বণে পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, অনলাইন নিউজ পোর্টাল বরিশাল খবরের সম্পাদক। এছাড়া তিনি বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়নের সভাপতি, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক, বরিশাল প্রকাশক ও সম্পাদক পরিষদের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, বিএমএসএফের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশন, ওজাব, এসএসপিসহ বিভিন্ন গনমাধ্যমের সাথে জড়িত রয়েছেন। এছাড়া সামাজিক ও মানবিক প্রতিষ্ঠান এফ এফ এফ এল বিডি ফাউন্ডেশন, এফ এফ এল ইয়ুথ ফাউন্ডেশন, ফ্রেন্ডস ফর লাইফ ও সচেতন নাগরিক আন্দলনের নির্বাহী পরিচালক হিসেবে কাজ করে যাচ্ছেন নিরলসভাবে।
Friends
Drako Shajib
@drako
Humayun Kabir Surjo
@humayunkabir-surjo
Foyzur Khan
@foyzur-khan
নাজমুল হক জুয়েল
@nazmulhoqjewel
Kabi Doctor Mohammad Zakir Hossain Biplob
@zakir-hossain
মনজুরুল ইসলাম
@muktomanbangali
Umme Tabassum Taiyeba
@umme-tabassum-taiyeba
Reazul Kabir
@reazul-kabir
Nipun Chandra
@nipunch